এক্সপ্লোর

Pipeline Gas Connection: পাইপলাইন না নিলে বাতিল হবে LPG সিলিন্ডার, যাঁদের দু’টিই রয়েছে, তাঁরা কী করবেন?

LPG Connection: কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যে সমস্ত এলাকায় পাইপলাইনের সুবিধা রয়েছে, সেই সংযোগ নিতে হবে।

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বড় নির্দেশ কেন্দ্রীয় সরকারের। যেখানে যেখানে পাইপলাইনের সুবিধা রয়েছে, প্রত্যেক গৃহস্থকে পাইপলাইন সংযোগ নিতে হবে বলে জানিয়ে দেওয়া হল। পাইপলাইন সংযোগ না নিলে সিলিন্ডারে LPG সরবরাহও বন্ধ করে দেওয়া হবে বলেও জানাল কেন্দ্র। ফলে গৃহস্থের হেঁশেলের খোলনলচেই এবার বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যাঁদের পাইপলাইন এবং LPG সিলিন্ডার উভয়ই রয়েছে, তাঁরা কী করবেন? কেন্দ্র আগেই জানিয়েছিল, সেক্ষেত্রে LPG সংযোগ ছেড়ে দিতে হবে গ্রাহককে। আর পাইপলাইন থাকলে নতুন করে সিলিন্ডারের জন্যও আবেদন করা যাবে না। (LPG Connection)

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যে সমস্ত এলাকায় পাইপলাইনের সুবিধা রয়েছে, সেই সংযোগ নিতে হবে। অন্যথায় LPG সিলিন্ডার সরবরহাও বন্ধ করে দেওয়া হবে। সেই মতো সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারি হলে, তার তিন মাসের মধ্যে পাইপলাইন সংযোগ নিতে হবে। নইলে LPG সংযোগও হারাতে হতে পারে। (Pipeline Gas Connection)

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ভারতেও জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গৃহস্থ এবং ব্যবসায়ীদের পাইপলাইন গ্য়াস বা পাইপড ন্যাচরাল গ্যাস (PNG) ব্যবহারের দিতে এগিয়ে দিতে চাইছে কেন্দ্র। এর ফলে ঘরোয়া উৎপাদন এবং একাধিক উৎস থেকে রান্নার গ্যাসের জোগান দেওয়া সহজ হবে বলে মনে করছে কেন্দ্র। এতে বার বার করে সিলিন্ডার ভরতে যেতে হবে না। রান্নাঘরে সরাসরি গ্যাস পৌঁছে যাবে পাইপলাইনের মাধ্যমে।

কেন্দ্র পরিষ্কার জানিয়েছে, PNG রয়েছে জানানো হলে, সংযোগ নিতেই হবে গ্রাহককে। অন্যথায় ওই ঠিকানায় আর LPG সিলিন্ডার সরবরাহ করা হবে না। নির্ধারিত তিন মাসের মধ্যে পাইপলাইন সংযোগ না নিলে, LPG সংযোগ বাতিল হয়ে যাবে। যেখানে পাইপলাইন নেই, শুধুমাত্র সেখানেই LPG পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রেও সাপ্লায়ারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে গ্রাহককে।

কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্য়াস মন্ত্রক জানিয়েছে, পাইপলাইনে গ্যাস সরবরাহ করতে পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হচ্ছে। সহজেই যাতে অনুমোদন মেলে, করা হচ্ছে সেই ব্যবস্থাও। জ্বালানি নিরাপত্তার স্বার্থেই LPG থেকে PNG ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে সকলকে। আবাসনে পাইপলাইন বসানোর 

পাইপলাইন সংযোগের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলে জানিয়েছে কেন্দ্র। আবাসনগুলিতে পাইপলাইন বসাতে আবেদনের তিন দিনের (ওয়র্কিং ডেজ়) মধ্য়ে অনুমোদন দিয়ে দিতে হবে। কোনও আবেদন প্রত্যাখ্যান করা যাবে না। আর একবার অনুমোদন মিললে, সংশ্লিষ্ট সংস্থাকে পাইপলাইনের কাজ শুরু করে দিতে হবে চার মাসের মধ্যেই। অন্যথায় জরিমানা করা হবে তাদের। হারাতে হতে পারে এক্সক্লুসিভিটিও। তৈল সচিব নীরজ মিত্তল জানিয়েছে, এই সঙ্কটকেই সুযোগে বদলে দিতে চায় কেন্দ্র। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget