এক্সপ্লোর

Cyber Fraud : প্রখ্যাত কবিকে 'ডিজিট্যাল অ্যারেস্ট' করে কবিতা বলাল নকল CBI অফিসার, প্রতারণার বিশাল ফাঁদ

 লখনউ-এ পদস্থ সিবিআই অফিসার হিসাবে নিজের পরিচয় দিয়ে ছয় ঘন্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হল জনপ্রিয় কবিকে ।

লখনউ:এবার সাইবার প্রতারণার ফাঁদে জনপ্রিয় কবি। সিবিআই অফিসারের পরিচয় দিয়ে কবিকে ঘণ্টা ৬-৭ বসিয় রাখা হল কম্পিউটারের সামনে। করতে ও বলতে বাধ্য করা হল, সেই সবকিছু যা প্রতারকরা চায়। একের পর এক সাজানো গপ্পো ফেঁদে আতঙ্ক সৃষ্টি করে কবিকে ডিজিট্যাল অ্যারেস্ট করে রাখল প্রতারকরা। জেনে নেওয়া হল তার আর্থিক লেনদেন সংক্রান্ত সব তথ্য। 

কীভাবে ঘটন এমন ঘটনা ? জনপ্রিয় কবি নরেশ সাক্সেনা। বইপত্র, লেখাপড়া নিয়েই থাকেন। তিনিই পড়ে গেলেন  সাইবার- অপরাধীদের জালে।  লখনউ-এ পদস্থ সিবিআই অফিসার হিসাবে নিজের পরিচয় দিয়ে ছয় ঘন্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হল তাঁকে।  প্রথমেই তাঁর কাছে ফোন আসে, তিনি কি আধার কার্ডটি হারিয়েছেন, জিজ্ঞাসা করা হয়। তারপর তাঁর কাছে গল্প ফাঁদা হয়, কীভাবে তার আধার কার্ড হারিয়ে গিয়েছে ও খোয়া যাওয়া আধার কার্ড ব্যবহার করে চলছে এক অবৈধ চক্র। আর তার জন্যই তাঁর নাম জড়িয়ে গিয়েছে অপরাধীদের সঙ্গে। 

পুলিশকে কবি জানিয়েছেন, 'আমি তদন্তে সহযোগিতা করছি বলে, ওই লোকটি আমাকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দেবেন বলে আশ্বাস দেন এবং বলেন  আমি বর্তমানে গৃহবন্দি আছি'

কবি নরেশ সাক্সেনা ( ছবিটি lucknowliteraryfestival.com থেকে নেওয়া )
কবি নরেশ সাক্সেনা ( ছবিটি lucknowliteraryfestival.com থেকে নেওয়া )

 অর্থ পাচারের মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে  প্রতারকরা তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করে। একে একে তাঁর কাছ থেকে জেনে নেওয়া হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, লেনদেনের খুঁটিনাটি। এখানেই তারা থেমে থাকেনি। কবিকে কবিতা বলতেও বাধ্য করায় প্রতারকরা। সিবিআই পরিচয় দেওয়া ওপারের লোকটি তাঁর কবিতা শুনতে থাকেন। তারপর মির্জা ঘালিব এবং ফয়েজের কবিতা আবৃত্তি করতে বলে। তারপর কবিকে তারিফ করতেও ভোলেনি  তাঁরা। 

কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এভাবে ডিজিট্যাল অ্যারেস্ট করে রাখা দেখে সন্দেহ হয় বাড়ির লেকেদের। তারাই তখন বিষয়টির মধ্যে হস্তক্ষেপ করে এবং সাইবার ঠগরা লাইনটি কেটে দেয়। বরাত জোরে টাকা হাতাতে পারেনি তারা। তবে জোগাড় করা তথ্য নিয়ে তার ভবিষ্য়তে কোনও অপরাধ ঘটায় কি না , সেটাই দেখার। ইতিমধ্যেই গোমতীনগর থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত করছে পুলিশ। 

আরও পড়ুন  :

বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?

 

আরও পড়ুন  :

বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?          

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget