এক্সপ্লোর

MP CM Mohan Yadav: নজরে ২৪? সেই কারণেই কি মধ্যপ্রদেশে 'মুখ' মোহন যাদব?

Mohan Yadav Biography: শিবরাজ-কৈলাসকে পিছনে ফেলে CM কুর্সিতে মোহন!

নয়াদিল্লি: মোদি (Narendra Modi) ম্য়াজিক আর শিবরাজের (Shivraj Singh Chouhan) ক্যারিশ্মা- দুইয়ের উপর ভর করেই মধ্যপ্রদেশে (Madhya pradesh Election) বাজিমাত করেছে বিজেপি (BJP)। এটা ভেবে নেওয়াই হয়েছিল যে ফের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন শিবরাজ সিংহ চৌহান। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে মধ্যপ্রদেশে (Madhya Pradesh CM)র মুখ্য়মন্ত্রীর চেয়ারে এবার বসতে চলেছেন মোহন যাদব (Mohan Yadav)। সোমবার একটি বৈঠকে বিজেপির বিধায়করা মিলে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেন বিদায়ী শিবরাজ সিংহ চৌহানের সরকারের শিক্ষামন্ত্রী মোহন যাদবকে। উজ্জয়িনী দক্ষিণের বিধায়ক মোহন যাদব এই নিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক হয়েছেন।

কিন্তু কে এই মোহন যাদব? 
জাতীয় স্তরে সেই অর্থে পরিচিতি না থাকলেও মধ্যপ্রদেশের রাজনীতিতে বড় মুখ মোহন যাদব। মধ্যপ্রদেশ বিজেপির বড় ওবিসি মুখ তিনি। সোমবার তাঁর নাম ঘোষণা করা হলেই তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পা স্পর্শ করতে দেখা যায়। তখনই শিবরাজ সিংহ তাঁর মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করেন। ২০২০ সালে তাঁকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, ২০২৩ সাল পর্যন্ত সেই দায়িত্বেই ছিলেন তিনি। এ বার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন পিএইচডি প্রাপ্ত মোহন যাদব। 

বিজেপি (BJP Government) সরকারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলা মোহন যাদব গেরুয়া শিবিরের বহু পুরনো কর্মী। প্রায় ৫৮ বছর বয়সী মোহন যাদব ১৯৮৪ সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগদান করেছিলেন। তখন থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সদস্য়ও তিনি। ২০১৩ সালে উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্রে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। তারপর থেকে এই কেন্দ্রেই দাঁড়িয়েছেন- এই নিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক হয়েছেন তিনি। এই বারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী চেতন প্রেমনারায়ণ যাদবকে প্রায় ১৩ হাজার ভোটে পরাজিত করেছেন তিনি। এর আগে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত উজ্জয়িনী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি মধ্যপ্রদেশ রাজ্য পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কখনও নাম শোনা যায়নি মোহন যাদবের। শিবরাজ সিংহ চৌহান থেকে কৈলাস বিজয়বর্গীয়র মতো হেভিওয়েট নেতাদের সরিয়ে যেভাবে মোহন যাদবকে বেছে নেওয়া হয়েছে, তা নিয়ে বেশ চমকেছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: কীভাবে এল ৩৭০ ধারা? কোন পথে বাতিল? রইল ৭ দশকের খুঁটিনাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget