এক্সপ্লোর

Doctor Slaps Elderly Man: 'একটু তাড়াতাড়ি দেখে দেবেন ডাক্তারবাবু', এই শুনেই বৃদ্ধকে মারধর চিকিৎসকের! নিন্দার ঝড়

Viral Video: মধ্যপ্রদেশের ছত্রপুরের জেলা হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় লাইন এড়িয়ে যাওয়ার অভিযোগে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে টেনে-হিঁচড়ে থাপ্পড় মারছেন এক চিকিৎসক

নয়া দিল্লি: অনেকক্ষেত্রেই তাঁরা কারও কারও জীবনে 'ভগবান'। প্রাণ হাতে নিয়ে যেমন কাজ করেন তাঁরা, সেই প্রাণ ফিরিয়ে দেওয়ার শেষ চেষ্টা করে চলেন অবিরামভাবে। সেই চিকিৎসকদের নিগৃহের নানা খবর সংবাদস শিরোনামে আসে। তবে এবার উল্টো ঘটনা। এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধকে হাসপাতালের ভিতরে মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। 

মধ্যপ্রদেশের ছত্রপুরের জেলা হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় লাইন এড়িয়ে যাওয়ার অভিযোগে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে টেনে-হিঁচড়ে থাপ্পড় মারছেন এক চিকিৎসক।  ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ইতিমধ্যেই ওই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১.৩০ টার দিকে ঘটনাটি ঘটে, যখন নওগাঁর বাসিন্দা উধবলাল যোশী তার স্ত্রীর চিকিৎসার জন্য জেলা হাসপাতালের ওপিডিতে যান। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সেই সময় ডাঃ রাজেশ মিশ্র কর্তব্যরত ছিলেন এবং অন্যান্য রোগীদের দেখছিলেন। তবে বেশ কিছুটা দেরি হওয়ায় উধবলাল দ্রুত পরীক্ষা করার অনুরোধ করেন বলে চিকিৎসককে। তিনি বলেন যে তাঁর স্ত্রীর শরীর ভাল নেই। যদি একটু তাড়াতাড়ি দেখে দেওয়া যায়। এর ফলে তর্ক-বিতর্ক শুরু হয় বলে খবর। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডাঃ মিশ্র এবং রেড ক্রস কর্মী হিসেবে পরিচিত আরেকজন ব্যক্তি উধবলাল যোশীকে ওপিডির বাইরে টেনে নিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ডাক্তার সত্তরোর্ধ বৃদ্ধকে চড় মারছেন।

এরপর সংবাদমাধ্যমে ৭৭ বছর বয়সি বৃদ্ধ জানান,  তিনি একটি বৈধ স্লিপ নিয়ে লাইনে অপেক্ষা করেছিলেন কিন্তু যখন তার পালা আসে তখন ডাক্তার তাঁকে হেনস্থা করে। যদিও তাঁর অভিযোগ অস্বীকার করে, হাসপাতালের সিভিল সার্জন জিএল আহিরওয়ার বলেন যে জায়গাটিতে অতিরিক্ত ভিড় ছিল এবং ডাঃ মিশ্র আপত্তি জানান কারণ বৃদ্ধ লাইন ভেঙেছিলেন। 

বিষয়টি খতিয়ে দেখার জন্য আগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু ভিডিওটি পর্যালোচনা করার পর, ডাঃ আহিরওয়ার নিশ্চিত করেছেন যে  চিকিৎসক বৃদ্ধকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন যে রেড ক্রস কর্মী, তাঁর মুখ অস্পষ্ট হলেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।                                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget