এক্সপ্লোর

Teen Dies playing PUBG: PUBG খেলতে খেলতেই 'হার্ট অ্যাটাক'? মধ্যপ্রদেশে কিশোরের মৃত্যু ঘিরে প্রশ্ন

গত বছরই PUBG (Player Unknown Battle Grounds) নিষিদ্ধ করা হয় ভারতে। যদিও পাবজির অন্য ভার্সনগুলি এখনও চালু রয়েছে দেশে।

ভোপাল: ১৯ বছরেই থমকে গেল জীবন। PUBG খেলতে খেলতেই মৃত্যুর কোলে কিশোর। ঘটনার আকস্মিকতা অবাক করেছে পরিবারকে। স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ওই কিশোরের।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে, একাদশ শ্রেণির ওই ছাত্রের শারীরিক প্রতিবন্ধকতা ছিল। পায়ে সমস্যা ছিল তার। মৃত কিশোর দীপক রাঠোরের পরিবার জানিয়েছে, বাড়িতে পাবজি খেলতে খেলতে ঘটে এই অঘটন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে নিয়ে যেতেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণত বাড়িতেই অনলাইনে ক্লাস করত দীপক। বাইরে না গিয়ে ঘরেই মোবাইলে অনলাইন গেম খেলত ওই কিশোর। ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়েছে কিশোরের। পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে দীপকের দেহ। বাকি ভিসেরা রিপোর্টের জন্য নমুনা পাঠানো হয়েছে ভোপালে। পুলিশের প্রাথমিক রিপোর্ট বলছে, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে দীপকের। ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশের বর্তমান অনলাইন গেমিং মার্কেটের পরিস্থিতি বলছে, ভারতে Battlegrounds Mobile India-র জনপ্রিয়তা বেড়েই চলেছে। গত বছরই PUBG (Player Unknown Battle Grounds) নিষিদ্ধ করা হয় ভারতে। যদিও পাবজির অন্য ভার্সনগুলি এখনও চালু রয়েছে দেশে। সমাজের বিভিন্ন স্তর থেকে এই গেম নিয়ে বহু অভিযোগের জেরেই নিষিদ্ধ করে দেওয়া হয় গেম।

গত বছরই ম্যাঙ্গালোর ১২ বছরের এক বালকের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। নিখোঁজ থাকার পর ওই বালকের মৃতদেহ পাওয়া যায়। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে আটক করে পুলিশ। জেরার পর জানা যায়, ওই বালকের সঙ্গে অনলাইনে পরিচয় হয় কিশোরের। দু-জনেই একসঙ্গে পাবজি খেলত।

মনোবিদরা বলছেন, অনলাইন গেমিং মারাত্মক প্রভাব ফেলছে নাবালক, বালাক ছাড়াও কিশোরদের মনে। এই অনলাইন গেমিং নিয়ে এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে তাদের। যার ফলে সমাজে একা হয়ে পড়ছে তারা। সম্প্রতি অনলাইন গেমিংয়ের নেতিবাচক দিক তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লেখেন এক সিটিং জজ। চিঠিতে প্রধানমন্ত্রীকে পাবজি নিষিদ্ধ করার আবেদন করেন তিনি। 

আরও পড়ুন : PUBG Addiction: PUBG খেলতে ১৬ লক্ষ টাকা খরচ, বাবা-মায়ের চিন্তা বাড়াল পঞ্জাবের কিশোর

আরও পড়ুন: Online Gaming Addiction: অনলাইন গেমিংয়ে মারাত্মক ক্ষতি শিশুদের, আসক্তি দূর করতে কী করবেন ?

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget