এক্সপ্লোর

Online Gaming Addiction: অনলাইন গেমিংয়ে মারাত্মক ক্ষতি শিশুদের, আসক্তি দূর করতে কী করবেন ?

চিকিৎসকরা বলছেন, অনলাইন গেমিংয়ের মাধ্যমে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। বর্তমানে এই গেমিংয়ের কারণে শিশুদের মানসিক রোগ ২ গুন বেড়ে গিয়েছে। অনেকেরই কম বয়সে চোখের সমস্যা তৈরি হচ্ছে।

নয়া দিল্লি : বদলে গেছে শৈশবের চাহিদা। বইপড়া বা খেলাধূলার বদলে এখন মোবাইল গেমিংয়ে মন মজেছে শিশুদের। বিশেষজ্ঞরা বলছেন, এতে মারাত্মক ক্ষতি হচ্ছে তাদের। কীভাবে শিশুদের আসক্তি দূর করবেন অভিভাবকরা ?

বাবা-মায়ের অর্থে "ডাকাতি"

প্রথম ঘটনা- উত্তরপ্রদেশের ঝাঁসিতে মাত্র ২ মাসেই ৭ লক্ষ টাকা হারান এক মহিলা। পরে সাইবার ক্রাইম তদন্তে নেমে অবাক করা তথ্য জানায়। মহিলা জানতে পারেন, এই টাকা হাতানোর মূলে রয়েছে তাঁরই ১২ বছরের সন্তান। ভিডিয়ো গেমে উইপন আপডেট করতে গিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে এই টাকা হাতায় সে।

দ্বিতীয় ঘটনা- এ ক্ষেত্রেও আশ্চর্যকর ঘটনাটি ঘটে ইউপির ঝাঁসিতে। ললিতপুর কোতোয়ালিতে দেড় লক্ষ টাকা খোয়ান এক ব্যক্তি। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ভিডিয়ো গেমের উইপন আপডেট করতে এই কীর্তি করেছে তাঁর ছেলে। গেমের স্টেজ শেষ করতে গিয়েই বাবার টাকায় হাত দেয় ছেলে।

তৃতীয় ঘটনা- একই ঘটনা ঘটে ছত্তিশগড়ের কানকেড়ে। তিন মাসে ৩.২২ লক্ষ টাকা হারান এক মহিলা। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে অনলাইন গেমের লেভেল আপগ্রেড করতে গিয়ে এই টাকা হাতায় খোদ তাঁর সন্তান।

মানসিক অসুস্থতা

চিকিৎসকরা বলছেন, অনলাইন গেমিংয়ের মাধ্যমে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। বর্তমানে এই গেমিংয়ের কারণে শিশুদের মানসিক রোগ ২ গুণ বেড়ে গিয়েছে। সারাদিন ভিডিয়ো গেমের আসক্তির ফলে তাদের মাথাব্যথা হচ্ছে। অনেকেরই কম বয়সে চোখের সমস্যা তৈরি হচ্ছে। কারও অনবরত গেমিংয়ের ফলে শরীরেও ব্যথা হচ্ছে। গেমিংয়ের শিকার হচ্ছে ৩-৪ বছরের শিশুরা। এমনকী মোবাইল হাতে না পেলেই হিংসাত্মক হয়ে উঠছে তাদের স্বভাব।

কীভাবে অনলাইন গেমিং থেকে শিশুদের আসক্তি দূর করবেন ?

শিশুর সামনে অনবরত মোবাইল ঘাঁটবেন না।
আউটডোর গেমসের দিকে ছেলে-মেয়েকে নিয়ে যান। তাদের বাইরে খেলার জন্য উৎসাহ জোগান। এর ফলে অনলাইন গেম থেকে কিছুটা হলেও দূরে থাকবে তারা।
শিশুদের সঙ্গে সময় কাটান।
শিশুদের নাচ, আঁকা, বই পড়ার দিকে উৎসাহ দিন।

শিশু মোবাইলে আসক্ত হলে কী করবেন ?

নিজের মোবাইল পাসওয়ার্ড বদলাতে থাকুন
মোবাইল চাইলে শিশুর মন অন্য দিকে ঘুরিয়ে দিন
প্লে স্টোর থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক করুন।
সময়ে সময়ে শিশুর মোবাইলের দিকে নজর রাখুন। 
শিশু মোবাইলে কী অ্যাপ ব্যবহার করছে সেদিকে নজর দিন

 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget