এক্সপ্লোর

Migrant Worker Bus Accident: মধ্যপ্রদেশের গ্বালিয়রে পরিযায়ী শ্রমিকবাহী বাস উল্টে মৃত ৩

শ্রমিকবাহী এরকমই একটা বাস দুর্ঘটনার কবলে পড়ল মধ্যপ্রদেশের গ্বালিয়রে । দুর্ঘটনায় মৃত ৩ পরিযায়ী শ্রমিক।

গ্বালিয়র : নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। শ্রমিকবাহী এরকমই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ল মধ্যপ্রদেশের গ্বালিয়রে। দুর্ঘটনায় মৃত ৩ পরিযায়ী শ্রমিক। আহত হয়েছেন কমপক্ষে আটজন।

সংক্রমণ ঠেকাতে গতকালই ছয়দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে জীবন-জীবিকায় সংকট দেখা দিতে পারে, এই আশঙ্কার ঘরমুখী পরিযায়ী শ্রমিকরা। 

আজ একটি বাসে দিল্লি থেকে মধ্যপ্রদেশের টিকমগড় ও ছতরপুরে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। বাসটি ৫২ আসন বিশিষ্ট হলেও তাতে ৯০ জন যাত্রী উঠেছিলেন। এর পাশাপাশি বাসে নিজেদের ব্যাগপত্রও তুলে নেন শ্রমিকরা। সম্ভবত ওভারলোডেড হয়ে গিয়ে বাসটি গ্বালিয়র হাইওয়েতে জোরাসির কাছে উলটে যায় বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আটজন।

করোনার প্রথম দফায় পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশার ছবি দেখেছে গোটা দেশ। প্রাথমিকভাবে সেই পরিস্থিত কটিয়ে অনেকেই ভিন রাজ্যে কাজের জন্য ফিরে গিয়েছিলেন। কিন্তু, নতুন করে আরও সংক্রমণ শক্তি নিয়ে ফিরেছে করোনা। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আস্তে আস্তে অনেক রাজ্য বিভিন্ন কড়াকড়ির দিকে যাচ্ছে। আগেরবারের মতোই জীবিকা হারিয়ে ক্ষুধার্ত থাকার আশঙ্কা দেখা দিয়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। পাশাপাশি বাড়ি ফিরতেও অনেককে যথেষ্ট বেগ পেতে হয়েছিল গতবার। অনেকের ফেরার পথে মৃত্যু হয়। এই পরিস্থিতিতে নিজের পরিবারের কাছে ফিরে যেতে মরিয়া পরিযায়ী শ্রমিকরা। 

দিনকয়েক আগেই দেখা গিয়েছে মহারাষ্ট্র থেকে বহু শ্রমিক মধ্যপ্রদেশের ইন্দোরে ফিরছেন। পরিবার এবং ঘরোয়া সামগ্রী নিয়ে যেতে অনেকে অটোরিকশও ব্যবহার করছেন। খাদ্যাভাব দেখা দিতে পারে, এই আশঙ্কায় রাজস্থানের যোধপুর থেকে প্রায় ২২ জন শ্রমিককে উজ্জৈয়নে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা গিয়েছে। এজন্য তাঁদের প্রায় ৭০০ কিলোমিটার হাঁটতে হবে। এই পরিস্থিতিতে তাঁরা নিজেদের সঙ্গে চারদিনের সামগ্রী নিজেদের মাথায় চাপিয়ে নিয়েছেন।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget