এক্সপ্লোর

Madhya Pradesh News: ফোন দেখতে ব্যস্ত দোকান মালিক, পাশেই হৃদযোগে আক্রান্ত হয়ে মৃত্যু কর্মীর

Madhya Pradesh News: মাত্র কয়েক হাত দূরে আরেকটি চেয়ারে বসে মোবাইল ঘাঁটছিলেন দোকানদার। কর্মীর শারীরিক অবস্থার যে এত অবনতি হচ্ছে, সেদিকে ভ্রূক্ষেপই নেই তাঁর। 

Madhya Pradesh News: মান এবং হুঁশ রয়েছে যাঁর, তিনিই মানুষ। তবে সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে যা দেখে একটা প্রশ্ন ঘুরছে সকলের মনে, 'মানুষ কীভাবে এতটা মনুষ্যত্বহীন হতে পারে?' মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। শুধু আশপাশের মানুষের অবহেলার জন্য মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বছর ৪৫- এর এক ব্যক্তি। একটি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে এক সাংঘাতিক মুহূর্ত। সেখানে দেখা গিয়েছে, বুকে হাত চেপে চেয়ারে বসে পড়েছেন দোকানের এক কর্মী। বোঝাই গিয়েছে তাঁর বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে। অথচ তার থেকে মাত্র কয়েক হাত দূরে আরেকটি চেয়ারে বসে মোবাইল ঘাঁটছিলেন দোকানদার। কর্মীর শারীরিক অবস্থার যে এত অবনতি হচ্ছে, সেদিকে ভ্রূক্ষেপই নেই তাঁর। 

যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তাঁর নাম রফিক খান। সাসনের জেলার একটি দোকানে এই ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, কাজ করতে করতে ওই কর্মী আচমকা বুকে হাত চেপে বসে পড়েছেন। মিনিট ৬ ধরে মারাত্মক কষ্ট পেয়েছেন তিনি। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল তাঁর। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন তিনি। তবে আশপাশে থাকা একজন ব্যক্তিও এগিয়ে আসেননি রফিককে সাহায্য করার জন্য। না দোকানের মালিক, না অন্যান্য কোনও লোক। ফোন দেখতে মগ্ন ছিলেন দোকানের মালিক। অন্যান্যরাও ব্যস্ত ছিলেন নিজেদের মতো। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।                          

মৃতের পরিবার ন্যায়ের দাবি জানিয়েছে। যুবকের এ হেন মৃত্যুতে বিধ্বস্ত তার পরিবার। ন্যায়ের দাবিতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয়দের মধ্যে থেকে প্রায় ১০০ লোক থানার সামনে জড়ো হয়েছিলেন। এই ঘটনাকে দুর্ঘটনা বলতে নারাজ। বরং এটা অপরাধ বলেই মানছেন তাঁরা। মনুষ্যত্ব হীনতার কারণেই এই অঘটন ঘটেছে বলে দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। রফিক খানের পরিবারের অভিযোগ, ক্ষমতার বাইরে গিয়ে ভারী জিনিসপত্র তুলতে বাধ্য করা হত রফিককে। দোকান মালিক এবং তাঁর ছেলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। এই কারণেই হার্ট অ্যাটাক হয়েছে রফিকের।                            

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget