এক্সপ্লোর

Maha Kumbh Stampede: মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩০; স্পষ্ট করল যোগী সরকার

Maha Kumbh Stampede Update: মর্মান্তিক দুর্ঘটনার পর ভিড় সরাতে কালঘাম ছুটল আধাসেনার। প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ পুণ্যার্থীরা।

কলকাতা: মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মৌনি অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩০ জনের। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গেলেও ৫ জনকে করা যায়নি। 

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে মমান্তিক দুর্ঘটনা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হলেন বহু মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। গুরুতর আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনেরা ভিড় করেছেন। মর্গের সামনেও জড়ো হয়েছেন অনেকে। মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে প্রিয়জন হারানোর হাহাকার। ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল। গতকাল মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তুমুল ধাক্কাধাক্কি, চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে বহু মানুষ আহত হন। এই আবহে প্রশ্ন উঠছে এই ঘটনার দায় কার? মহাকুম্ভের DIG বৈভব কৃষ্ণ জানিয়েছেন, "রাত ১টা থেকে ২টোর মধ্যে ঘটনাটি ঘটেছে। পদপিষ্ট হয়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন। ২৫ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি ৫ জনের শনাক্তকরণের কাজ চলছে।'' 

দুর্ঘটনার জেরে পুণ্যস্নান দেরিতে শুরু হয়। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হয়। আজ শাহি স্নানের শোভাযাত্রা বন্ধ রাখা হয়। আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী জানিয়েছেন, বেলা ১১টার পর অমৃত স্নান শুরু হয়। অন্যদিকে, দুর্ঘটনার পরেই প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে জারি হয়েছে হাই অ্যালার্ট। প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে নেমেছে র‍্যাফ, NDRF, NSG কমান্ডোরা। ভিড় সামাল দিতে বাতিল করা হয়েছে কুম্ভগামী স্পেশাল ট্রেন।

এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে ৩ বার কথা বলেছেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। সকালে যোগী আদিত্যনাথের বাড়িতে বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব, DGP, ADG আইন শৃঙ্খলা, স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। ভিড় সামলাতে কোথায় ত্রুটি, দোষী আধিকারিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।

আরও পড়ুন: Maha Kumbh Stamped: মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পুণ্যস্নানে গিয়ে কী অভিজ্ঞতা বাংলা সিনেমার প্রযোজকের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget