এক্সপ্লোর

Maha Kumbh Stampede: 'জনস্রোত, পরপর পড়তে লাগল মানুষ', ঠিক কী ঘটেছিল দুর্ঘটনার মুহূর্তে?

Mahakumbh Stampede News : জনস্রোত, বেসামাল সবাই, পরপর পড়তে লাগল মানুষ, মহাকুম্ভে ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন পুণ্যার্থী

সামনে দেখলাম জনস্রোত। উল্টোদিকে আসছে। স্নান করার পর অধিকাংশ মানুষ জানেনই না কোথায় যাবেন, কোনদিকে যাবেন। কারও কারও মাথায় বড় বড় বোঝা। শক্ত করে অন্যের হাত ধরে কোনও একদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা। রাত তখন আড়াইটে। পুণ্যস্নানের জনস্রোত যেন প্লাবনের চেহারা নিল।  রাস্তর মধ্যে রাখা ছিল বড় বড় লোহার ডাস্টবিন। দেখতে না পেয়ে কারও কারও পা তাতেই আটকে পড়ে গেলেন হুমড়ি খেয়ে। একজনের পর আরেকজন। পায়ে-পা জড়িয়ে চোখের সামনে মানুষ পড়তে লাগল। তোলার চেষ্টা বৃথা। পেছন থেকে মানুষের উত্তাল ঢেউ। টাল সামলাতে না পেরেই পড়ে গেলেন অনেকে। তাদের ওপর দিয়েই তলে গেল বহু পা। চিৎকার ! হাত ছেড়ে কে কোথায় চলে গেলেন কে জানে ! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এক পুণ্যার্থীর ভয়াবহ অভিজ্ঞতার কথা।  

কেউ চোখের সামনে দেখেছেন প্রিয়জনকে পিষে যেতে। কেউ খুঁজেই পাচ্ছেন না স্বজনকে। উৎসবের  প্রয়াগরাজ যেন মুহূর্তেই শোকস্তব্ধ। মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা কত জনের প্রাণ কাড়বে কে জানে ! ১০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গভীর রাতে মৌনি অমাবস্যার  স্নানের বিশেষ মুহূর্তে মানুষের লাগামহীন ভিড়ের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে, আশঙ্কা প্রত্যক্ষদর্শীদের। 

জখম হয়েছেন অনেকে, গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরেই ফোনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আপাতত পুণ্যস্নানে অংশ না নেওয়ার কথা জানিয়েছে আখড়া সমাজ। বেশ কয়েকটি আখড়া সিদ্ধান্ত নিয়েছে মহাকুম্ভে আজ আর শাহিস্নান করবেন না তাঁরা। ১৪৪ বছরে একবার হয় মহাকুম্ভ। মানুষের বিশ্বাস, এই সময় জনে একবার ডুব দিলেই পাপস্খলন হয়, মুছে যায় সব গ্লানি। মঙ্গলবার ছিল মৌনি অমাবস্যা তিথি। বুধ অবধি তিথি থাকছে।  ২৯ জানুয়ারি ছিল এবার মহাকুম্ভেবর তৃতীয় অমৃত স্নানের মুহূর্ত। আর তাই ভিড় ছিল লাগামছাড়া। আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনা। 

এক প্রত্যক্ষদর্শীর কথায়,  ' স্নান করতে যাচ্ছিলাম। তখন সেখান থেকে লোকজন ফিরে আসছিল। আমরা বুঝতেও পারিনি হঠাৎ কীভাবে ভিড় এত বেড়ে গেল এবং তারপরে মানুষ চোখের সামনে পরপর পড়তে শুরু করল।'           

আরও পড়ুন :

মহাকুম্ভে পদপিষ্ট পুণ্যার্থীরা, অমৃত স্নান ঘিরে ধাক্কাধাক্কি, কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget