এক্সপ্লোর

কঙ্গনা অকৃতজ্ঞ, নাম না করে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

আবার কংগ্রেস মুখপাত্র সচিন সাবন্ত দাবি করেছেন, কঙ্গনা ড্রাগ নেন কিনা তার তদন্ত হোক।

  মুম্বই: কঙ্গনা রানাওয়াত বনাম শিবসেনার সন্মুখ সমরে এবার মাথা গলালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নাম না করে কঙ্গনাকে অকৃতজ্ঞ বলেছেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে উদ্ধব প্রাক্তন সেনা বিধায়ক ও এক সময়ের মন্ত্রী অনিল রাঠোরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছিলেন। তিনি বলেন, অনিল আসেন রাজস্থান থেকে, মহারাষ্ট্রকেই নিজের ঘর করে নেন, হয়ে ওঠেন কট্টর শিবসৈনিক। তিনি আরও বলেন, প্রথমে ওরা আসে, বলে আমচি মুম্বই। থেকে যায়, কাজকর্ম করে। যে শহর তাদের থাকতে দিয়েছে, খেতে পরতে দিয়েছে, কয়েকজন তার প্রতি কৃতজ্ঞতাবোধ করে, বাকিরা করে না। শিব সেনার সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়ে কঙ্গনা এখন মহারাষ্ট্রের সেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের চোখের বালি। শাসক জোটের অনেক নেতাই তাঁকে কেন্দ্রের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সেনার অধীনে থাকা বৃহন্মুম্বই পুরসভার একটি দল কঙ্গনার অফিসে আচমকা হানা দিয়েছে। হিমাচল থেকে আসা অভিনেত্রীর অভিযোগ, পুরসভা তাঁর অফিসগুলি ভেঙে দেওয়ার ছক কষছে। কঙ্গনা বলেছেন, মুম্বইয়ের মণিকর্ণিকা ফিল্মস অফিসটি করতে তাঁর ১৫ বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাঁর স্বপ্ন ছিল, যদি কখনও চলচ্চিত্র নির্মাতা হতে পারেন, তবে নিজস্ব অফিস করবেন। এখন মনে হচ্ছে, সেই স্বপ্ন ধ্বংস হতে বসেছে। /code> কঙ্গনার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার তীব্র সমালোচনা করে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এনসিপি নেতা অনিল দেশমুখ বলেছেন, যারা মুম্বই ও মহারাষ্ট্রকে অপমান করে তাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত দুঃখজনক এবং বিস্ময়কর। কংগ্রেসের মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ারের মন্তব্য, কঙ্গনাকে নিরাপত্তা দিয়ে কেন্দ্র ও বিজেপি মহারাষ্ট্রের বিরুদ্ধে তাঁর মন্তব্যগুলি সমর্থন করেছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজ্যবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা। আবার এক সেনা বিধায়ক প্রশ্ন করেছেন, দাউদ ইব্রাহিম যদি আজ মুম্বই বা মহারাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, কেন্দ্র কি তাকেও নিরাপত্তা দেবে। আবার কংগ্রেস মুখপাত্র সচিন সাবন্ত দাবি করেছেন, কঙ্গনা ড্রাগ নেন কিনা তার তদন্ত হোক।

সেরা শিরোনাম

এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget