এক্সপ্লোর

Maldives Former President Health : বিস্ফোরণে আহত হওয়ার পর "সংকটজনক" ছিলেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি

বৃহস্পতিবার বিস্ফোরণে আহত হওয়ার পর মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদকে রাজধানী মালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৬ ঘণ্টার মরণ-বাঁচন লড়াই চলে।


মাল : বিস্ফোরণে আহত হওয়ার পর শুক্রবার "সংকটজনক" অবস্থায় ছিলেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিস্ফোরণে আহত হওয়ার পর তাঁকে রাজধানী মালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৬ ঘণ্টার মরণ-বাঁচন লড়াই চলে। তাঁর মাথায়, ছাতিতে, তলপেটে এবং অঙ্গপ্রত্যঙ্গে আঘাত লেগেছে। বিস্ফোরণে আহত হয়েছেন তাঁর এক বডিগার্ড এবং এক ব্রিটিশ নাগরিক। তাঁদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহম্মদ নাশিদ। বয়স ৫৩ বছর। তিনি মলদ্বীপে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। এবং এই দ্বীপরাষ্ট্রের এখনও একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। পুলিশ জানিয়েছে, মোটরবাইকে লাগানো থাকা বিস্ফোরক থেকে নাশিদের গাড়িতে বিস্ফোরণ হয়। তাঁকে মালেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, প্রাক্তন রাষ্ট্রপতির ফুসফুস ও লিভার থেকে বুলেট বের করা হয়েছে। কিন্তু, এখনও একটি টুকরো ভিতরে রয়ে গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নাশিদের পরিবারের এক সদস্য বলেন, আমরা আশাবাদী যে উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেই সময় উনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন।

এদিকে ঘটনার তীব্র নিন্দা করে মলদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সলিহ বলেন, এই হামলা গণতন্ত্রের উপর আঘাত। অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে। এর পাশাপাশি ঘোষণা করেন, বিস্ফোরণের ঘটনার তদন্তে সাহায্য করার জন্য শনিবার অস্ট্রেলিয়ান ফেডেরাল পুলিশের একটি দল আসছে। 

মলদ্বীপ পুলিশ জানিয়েছে, রাষ্ট্রসংঘের ড্রাগস ও ক্রাইম অফিসকেও তদন্তে সাহায্য করতে বলা হয়েছে। 

মলদ্বীপ পুলিশ ঘটনাটিকে জঙ্গি কার্যকলাপ হিসাবে দেখছে। এবং জনগণের উদ্দেশে বলা হয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তাঁরা যদি কোনওভাবে সাহায্য করতে পারেন, তাহলে তা যেন করেন। 

বৃহস্পতিবারের এই হামলার স্বীকার করেনি কোনও সংগঠন। কিন্তু নাশিদের মলদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির ঘনিষ্ঠ আধিকারিকরা জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে নাশিদ যে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি মাথায় রাখলে এই হামলার পিছনে রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামেনের সময়কালে পর্যটনের প্রোমোশনের জন্য প্রায় ৯০ মিলিয়নের গরমিলের অভিযোগের তদন্ত নিয়ে সম্প্রতি উঠেপড়ে লাগেন নাশিদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
ABP Ananda Top 10,7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget