এক্সপ্লোর

Mamata Banerjee : দুয়ারে আসবে রেশন, SMS-এ দিনক্ষণ

Duare Ration : মুখ্যমন্ত্রীর বার্তা, আগে থেকে মানুষকে সময় জানিয়ে দিন রেশন ডিলাররা।

কলকাতা : শুধু দুয়ারে রেশনই (Duare Ration) নয়, এবার থেকে এসএমএসের মাধ্যমে রেশন পাওয়ার দিনক্ষণ সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। রেশন ডিলারদের এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার ফের দুয়ারে রেশন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। সরকার এই প্রকল্পের পরিধি বাড়াতে ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে একাধিক সুবিধা থেকে ডিলারদের রেশন দোকানে লোক নিয়োগে ছাড় দিয়েছে। পাশাপাশি রেশন দোকানে ডিলাররা লোক নিলে দু'জন লোকের ১০ হাজার টাকা মাইনের অর্ধেক রাজ্য সরকারের (West Bengal State Government) তরফে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রকল্পের সুবিধা কীভাবে মানুষের কাছে আরও ভাল করে পৌঁছে দেওয়া যায়, সেই বার্তা দিতে গিয়ে এসএমএসের (SMS) মাধ্যমে উপভোক্তাদের বিষয়টি জানানো ও প্রয়োজনে মাইকিংয়ের কথাও বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী রেশন ডিলারদের উদ্দেশে বলেন, 'আগে থেকে প্রচার করে দেবেন কবে দুয়ারে রেশন পৌঁছবে। দরকারে আগে থেকে এসএমএস পাঠিয়ে দেবেন বা এলাকায় গিয়ে ঘোষণা করে দেবেন।' বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার বদলে ৫০০ মিটার এলাকার মধ্যে যতগুলো বাড়ি পরে সেই অনুযায়ী দুয়ারে রেশন দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '৪০০ বাড়ির বদলে ৫০-৬০টা বাড়ি নিন, বাড়ি বাড়ি না গিয়ে নির্দিষ্ট এলাকায় ৫০০ মিটারের মধ্যে গাড়ি নিয়ে গিয়ে দাঁড়ালেন। বাড়ি বাড়ি যেতে হল না আবার দুয়ারে রেশনও হল।'

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, প্রত্যেক রেশন দোকানে ডিলাররা দু'জন করে লোক নিয়োগ করতে পারবেন। সেই ভিত্তিতেই তাঁর প্রত্যাশা, 'রাজ্যের সব রেশন দোকানে প্রায় ৪২ হাজার চাকরি হবে।' পাশাপাশি ডিলারদের লোক নিতে উৎসাহিত করতে দোকানের কর্মচারীদের মাইনের অর্ধেক দেবে রাজ্য সরকার, বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রেশন দোকানের কর্মচারীদের মাসে ১০ হাজার টাকা করে মাইনে দেওয়া হবে। পাশাপাশি রেশন ডিলারদের গাড়ি কেনার ক্ষেত্রে ১ লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- লোক নেওয়া হবে রেশন দোকানে, অর্ধেক মাইনে দেবে রাজ্য

আরও পড়ুন- চাকরির ঘোষণা থেকে গাড়ি কেনায় ছাড়, দুয়ারে রেশনের শুরুতে কী কী বললেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
I.N.D.I.A Bloc Rally: ‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget