এক্সপ্লোর

'ভারত-মার্কিন বন্ধুত্বের প্রসার ঘটবে', বাইডেন, কমলাকে শুভেচ্ছা মমতার

কমলার পারিবারিক সূত্রে তামিলনাড়ুর যোগসূত্র আছে, বাইডেনেরও ভারত-যোগের খবর শোনা যাচ্ছে।

কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে স্বাগত জানিয়ে ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের পাশাপাশি মমতা অভিনন্দন জানিয়েছেন মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে। কমলার পারিবারিক সূত্রে তামিলনাড়ুর যোগসূত্র আছে, বাইডেনেরও ভারত-যোগের খবর শোনা যাচ্ছে। মমতা ট্যুইট করেছেন, তিনি আশা করছেন, বাইডেন, কমলা জমানায় ভারত-মার্কিন বন্ধুত্বের প্রসার ঘটবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাইডেন ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের নির্বাচনে পরাজিত করেছেন, যদিও ট্রাম্প এই ফল মানতে অস্বীকার করেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শাসক ও রাহুল গাঁধী, সনিয়া গাঁধী সমেত বিরোধী শিবিরের বেশ কিছু নেতা বাইডেন, কমলার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাই়ডেন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার সদিচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মার্কিন সফরের আমন্ত্রণ পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দের ১৮৯৩ সালের শিকাগোর ধর্মসভায় ঐতিহাসিক ভাষণের ১২৫-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে তাঁকে এক অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর হয়নি। এবার বাইডেন নতুন রাষ্ট্রপতি হওয়ার পর মুখ্যমন্ত্রী মার্কিন সফরে যাবেন কিনা, সেই জল্পনা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
West Bengal News Live Updates: ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
Andhra Pradesh News: ভয়ঙ্কর ঘটনা, ক্লাস চলাকালীন গাছ কাটার করাত হাতে ঢুকে এল যুবক, এলোপাথাড়ি চালাল ছাত্রীর উপর
ভয়ঙ্কর ঘটনা, ক্লাস চলাকালীন গাছ কাটার করাত হাতে ঢুকে এল যুবক, এলোপাথাড়ি চালাল ছাত্রীর উপর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget