এক্সপ্লোর

Maharastra News: NEET-এর প্রস্তুতি পরীক্ষায় কম নম্বর! বাবার মারে প্রাণ গেল ১৭ বছরের কিশোরীর

Man Beats 17 Year Old Daughter To Death: ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলিতে। সাধনা ভোঁসলে নামে, বছর ১৭-র ওই কিশোরী তাঁর বাবা মায়ের সঙ্গেই থাকতেন

সাঙ্গলি, মহারাষ্ট্র: ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন মেয়েটি। স্কুলে বরাবর ভালই ফল করতেন। মেয়েকে নিয়ে খুশি ছিলেন বাবা মা-ও। স্কুলের দশম শ্রেণীর পরীক্ষায় পেয়েছিলেন ৯২.৬০ শতাংশ নম্বর। সেই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। স্কুল শেষ করার পরে, ন্যাশানাল এলিজিবিলিটি এনট্র্যান্স টেস্ট বা NEET-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। নিয়মিত মক টেস্ট দিতেন। কিন্তু সেই মক টেস্টের মধ্যে একটাতে কম নম্বর পাওয়ায়, প্রাণটাই হারাতে হল সেই কিশোরীকে!

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলিতে। সাধনা ভোঁসলে নামে, বছর ১৭-র ওই কিশোরী তাঁর বাবা মায়ের সঙ্গেই থাকতেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল সাধনা। স্কুল শেষ করার সঙ্গে সঙ্গে, NEET-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই কারণেই নিয়মিত মক টেস্ট দিচ্ছিলেন তিনি। কিন্তু সেই মক টেস্টে কম নম্বর পাচ্ছিলেন তিনি। আর সেই কারণেই, রাগ সামলাতে পারলেন না বাবা দন্ডিরাম ভোঁসলে! জানা যাচ্ছে, মক টেস্টে মেয়ে কম নম্বর পেয়েছে শুনেই, দন্ডিরাম লাঠি দিয়ে মারতে শুরু করেন মেয়েকে। আর সেই মারে, গুরুতর জখম হন ওই তরুণী। 

গভীর ক্ষত হয় কিশোরীর শরীরে, প্রচুর রক্তপাত ও হয়। মাথায় আঘাত লাগে মেয়েটির। এরপরে সাধনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। তবে হাসপাতালে পৌঁছে কোনওরকম চিকিৎসা করার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাধনা। এই ঘটনার পরে, জুন মাসের ২২ তারিখে সাধনার মা থানায় গিয়ে স্বামী দন্ডিরামের নামে একটি অভিযোগ দায়ের করেন। জানান, তাঁর স্বামীর মারের কারণেই মারা গিয়েছে তাঁদের দ্বাদশ শ্রেণীতে পড়া মেয়ে। এই অভিযোগের ভিত্তিতে দন্ডিরামকে গ্রেফতার করা হয়েছে। মেয়েকে যে নিজের হাতে মেরেছেন দন্ডিরাম, সেই কথা নিজের স্বীকার করেছেন তিনি। তাঁকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল, অর্থাৎ ২৪ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে তাঁকে। 

অন্যদিকে আজ, বাংলায় ভোটের ভবিতব্য সেই সন্ত্রাস! প্রাণ গেল বালিকার! ভোট গণনা শেষের আগেই কালীগঞ্জে প্রাণ গেল বালিকার! তৃণমূলের 'বিজয় উল্লাস থেকে বোমা', নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী। তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমার বলি নিরীহ বালিকা! কালীগঞ্জে বোমাবাজি, নিহত ৯ বছরের তামান্না খাতুন। কালীগঞ্জে তৃণমূলের জমায়েত থেকে বোমাবাজির অভিযোগ। সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। ওরা বলেছিল, আগে ওকে শেষ করি, অভিযোগ স্থানীয়দের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget