এক্সপ্লোর

Manipur News: মণিপুর নিয়ে কৌশলী BJP? রাষ্ট্রপতি শাসন চলছে, তার মধ্যেই নতুন সরকার গঠনের দাবি জানাল

BJP News: বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী থোকচোম রাধেশ্য়াম।

ইম্ফল: রাষ্ট্রপতি শাসনাধীন থাকাকালীনই মণিপুরে বড় রদবদলের সম্ভাবনা। রাজ্যপাল অজয়কুমার ভাল্লার সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়করা। সংখ্য়াগরিষ্ঠের সমর্থনে রাজ্যে নতুন সরকার গঠনের দাবি জানালেন। বিজেপি-র দাবি, মণিপুরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, সমস্যার সমাধান বের করতেই এই সিদ্ধান্ত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বই নেবেন। (Manipur News)

বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী থোকচোম রাধেশ্য়াম। তিনি জানান, ৪৪ জন বিধায়কেরই সমর্থন রয়েছে তাঁদের পক্ষে। মানুষের ইচ্ছে অনুসারেই নতুন করে সরকার গঠনে রাজি সকলে। এদিন বিজেপি-র আট, NPP-র এক এবং এক নির্দল বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান তিনি। মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও রয়েছেন রাধেশ্যাম। (BJP News)

সংবাদমাধ্যম রাধেশ্য়াম বলেন, “৪৪ জন বিধায়কই মানুষের সরকার গঠনে সম্মত হয়েছেন। মানুষের ইচ্ছেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। বিধায়করা নতুন সরকার গড়তে প্রস্তুত। বিষয়টি রাজ্যপালকে জানিয়েছি। পাশাপাশি, সমস্যা কাটিয়ে কী করে বেরিয়ে আসা যায়, তা নিয়েও কথা হয়েছে। নিজেদের অবস্থান বোঝাতেই আজ বিধায়করা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তবে কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাজ্যপাল আমাদের কথা শুনেছেন। মানুষের স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছেন।”

চাপের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করার পর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরে। কুকি বনাম মেইতেই সংঘর্ষে ২০২৩ সালের মে মাস থেকে বেনজির হিংসা, অশান্তির সাক্ষী হয় মণিপুর। ২৫০-এর বেশি মানুষের প্রাণহানি হয়। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে রাস্তায় এসে দাঁড়ান। 

সেই গোটা পর্বে বীরেনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি আদালতে পর্যন্ত মামলা ওঠে। দাঙ্গা চালিয়ে যাওয়ায় তাঁর সায় ছিল, দাঙ্গাকারীদের অস্ত্রশস্ত্র জুগিয়েও সাহায্য করেন বলে অভিযোগ সামনে আসে। ফাঁস হয়ে যায় অডিও কথোপকথন। এর পর বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বই বীরেনকে পদত্যাগে বাধ্য করেন বলে শোনা যায় সেই সময়। 

মণিপুর নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ভূমিকাও সমালোচিত হয়। হিংসাপর্বে মণিপুরকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা, সেখানে মেরুকরণের রাজনীতি প্রতিষ্ঠা করার অভিযোগ তোলেন বিরোধীরা। এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী-সহ অন্যরা বার বার মণিপুর ছুটে গেলেও, প্রধানমন্ত্রী নিজে একবারও কেন সেখানে যাওয়ার তাগিদ অনুভব করলেন না, তা নিয়ে প্রশ্ন ওঠে সংসদেও। 

কিন্তু মণিপুর এখন পুরোপুরি শান্ত বলেও দাবি করা যাচ্ছে না। গত কয়েক দিনেও বিক্ষিপ্ত হিংসা ও অশান্তির ঘটনা সামনে এসেছে। মণিপুর স্টেট ট্রান্সপোর্টের বাসের গা থেকে মণিপুরের নাম মুছে, তাতে 'ভারত সরকার' লেখাকে ঘিরে এখনও পরিস্থিতি উত্তপ্ত সেখানে। গতকালই রাজ্যপাল ভাল্লার বিরুদ্ধে জায়গায় জায়গায় বিক্ষোভ হয়। রাজভবন অভিযানেও বেরোন আন্দোলনকারীরা, রাজ্যপালকে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হয়। ইম্ফল ওয়েস্টে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং চিফ ইলেক্টরাল অফিসের সাইনবোর্ড থেকে ভারত সরকার লেখাও মুছে দেন বিক্ষোভকারীরা। লেখার উপর লেপে দেওয়া হয় কাদা। 

রাজভবন থেকে বিক্ষোভকারীদের দূরে রাখতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। বিশেষ ধোঁয়া-বোমাও ছোড়া হয়, যাতে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। বেশ কয়েকজন মহিলা আহত হন বলেও জানা যায়। বিক্ষোভকারীদের দাবি, রাজ্যপাল এবং তাঁর প্রশাসন মণিপুরের নিজস্ব পরিচয় অস্বীকার করছেন, মানুষের আবেগের তোয়াক্কা করছেন না। সেই আবহেই সরকার গড়ার দাবি জানাল বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget