এক্সপ্লোর

Manipur News: মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১০ জঙ্গি !

Assam Rifles : অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। 

চান্দেল (মণিপুর) : অন্ততপক্ষে ১০ জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করল অসম রাইফেলস। মণিপুরের চান্দেলের ঘটনা। সংবাদ সংস্থা PTI সূত্রের খবর। অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। 

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে সেনার ইস্টার্ন কমান্ড লিখেছে, "ভারত-মায়ানমার সীমান্তের কাছে চান্দেল জেলার খেংজয় তহসিলের নিউ সামতাল গ্রামের কাছে সশস্ত্র ক্যাডারদের গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, স্পিয়ার কর্পসের অধীনে অসম রাইফেলসের একটি ইউনিট ১৪ মে অভিযান শুরু করে। অভিযান চলাকালীন, সন্দেহভাজন ক্যাডারদের কাছ থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা দ্রুত প্রতিক্রিয়া জানায় অসম রাইফেলস। সুশৃঙ্খল এবং পরিমিত পদ্ধতিতে জবাব দেওয়া হয়। পরবর্তী গুলি বিনিময়ের সময়, ১০ জন ক্যাডারকে নিকেশ করা হয় এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।"

 

গত দু’বছর ধরে সাম্প্রদায়িক অশান্তিতে তপ্ত মণিপুর। জমির অধিকার থেকে রাজনৈতিক প্রতিনিধিত্ব, একাধিক ইস্যুতে কুকি বনাম মেইতেই সংঘর্ষ চলছে। সবমিলিয়ে সংঘর্ষে এখনও পর্যন্ত ২৫০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন কিছু বাদ যায়নি উত্তর-পূর্বের রাজ্যটিতে।

গোটা ঘটনায় রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ভূমিকাও আতসকাচের নীচে চলে আসে। সূত্রের খবর, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের হুমকির পরই দিল্লি থেকে চাপ আসে তাঁর ওপর। সেই কারণেই জাতিগত হিংসা শুরুর ২ বছর পর পদত্যাগ করতে বাধ্য় হন সিং। পদত্যাপত্রে সিং লেখেন, “ মণিপুরের জনগণের সেবা করা সম্মানের বিষয়। প্রতিটি মণিপুরীর স্বার্থ রক্ষার জন্য সময়মতো পদক্ষেপ, হস্তক্ষেপ ও উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।"

তিনি ইস্তফা দেওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হয় রাজ্যে। সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, মণিপুরের রাজ্যপাল রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেয়। সেই রিপোর্ট দেখে বোঝা যায়, রাজ্যে এই মুহূর্তে সাংবিধানিক শাসন চালানোর অবস্থা নেই। তাই সংবিধাের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হল। (Manipur Situation)

 

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget