এক্সপ্লোর

Manipur Violence : হিংসা অব্যাহত মণিপুরে, পাহাড়ি এলাকা থেকে এসে কুকি সম্প্রদায়ের ৩ জনকে গুলি করে খুন দুষ্কৃতীদের !

Joint Operation : ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে রাজ্য পুলিশ ও সেনার তরফে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান চলছে

ইম্ফল : অশান্তির শেষ নেই মণিপুরে (Manipur Violence) । আরও তিন জনের প্রাণহানি। কুকি (Kuki) সম্প্রদায়ের তিন জনকে গুলি করে খুন করল সশস্ত্র দুষ্কৃতীরা। মণিপুরের উখরুল জেলার ঘটনা। পুলিশ সূত্রের খবর, জেলা সদর উখরুল শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে কুকি অধ্যুষিত থোওয়াই কুকি গ্রামে আজ ভোররাত সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে । উখরুলের পুলিশ সুপার এন ভাশুম বলেন, "গ্রামের পূর্ব দিকে থাকা পাহাড়ি এলাকা থেকে একদল সশস্ত্র দুষ্কৃতী এসে আচমকা গুলি চালাতে শুরু করে । তারা গ্রামের প্রহরীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তিন জনের মৃত্যু হয়। যদিও আহতের কোনও খবর নেই।" (Manipur) 

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে রাজ্য পুলিশ ও সেনার তরফে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান চলছে। এর আগে গত ৫ অগাস্ট, বিষ্ণপুর ও চূড়াচাঁদপুর জেলায় পৃথক দুটি গুলি চালানোর ঘটনায় মেইতি ও কুকি সম্প্রদায়ের  ৫ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে তিন জন মেইতি ও দুই জন কুকি সম্প্রদায়ের ছিল। 

গত ৩ মে থেকে টানা হিংসা চলছে এই রাজ্যে। সেই সময় থেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল- মেইতি-অধ্যুষিত বিষ্ণুপুর, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব ও কাকচিং এবং কুকি-জোমি অধ্যুষিত চূড়াচাঁদপুর ও কাঙ্গপোকপি এলাকা। জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুরে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে সাড়ে ৬ হাজারের বেশি। গত ৩ মে থেকে এই রাজ্যে কুকি-জো-চিন ও মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই পরিংসংখ্যান। পুলিশি এই ডেটা সম্প্রতি জমা পড়েছে সুপ্রিম কোর্টে।

এদিকে হিংসা শুরুর পর থেকে তা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে মণিপুরের অপর এক সম্প্রদায় নাগা। নাগা সম্প্রদায়ের বিধায়ক এবং নাগরিক সমাজ বরাবর বলে এসেছে, এই ইস্যুতে কোনও রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে হলে আলাপ আলোচনা চালাতে হবে। তাছাড়া কুকি-জোমি অধ্যুষিত অঞ্চলে পৃথক প্রশাসনের ব্যবস্থা হলে যেন নাগা অধ্যুষিত এলাকায় প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। 

প্রসঙ্গত, গত ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লা থেকে ভাষণে উঠে আসে মণিপুর হিংসার প্রসঙ্গ। তিনি বলেছিলেন, "গত কয়েক সপ্তাহে মণিপুরে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। অনেকে প্রাণ হারিয়েছেন। আমাদের মা-বোনদের সম্মানহানি হয়েছে। কিন্তু, সেখানে ধীরে ধীরে শান্তি ফিরছে। মণিপুরের সঙ্গে আছে ভারত।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget