এক্সপ্লোর

Manipur Unrest : 'মণিপুরকে সাহায্য করতে আমাদের সাহায্য করুন', বিক্ষোভকারীদের কাছে আবেদন সেনার

Indian Army's Appeal : ভারতীয় সেনার তরফে সব শ্রেণির মানুষের কাছে আবেদন করা হচ্ছে, শান্তি ফেরানোর জন্য তাদের সাহায্য করতে।

ইম্ফল : এখনও অশান্ত মণিপুরে। ফেরেনি স্থিতাবস্থা। চলছে ক্ষোভ-বিক্ষোভ। এই পরিস্থিতিতে মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা পুনরুদ্ধারের জন্য তাদের সহায়তার আর্জি জানাল ভারতীয় সেনা। প্রতিবাদীদের উদ্দেশে আবেদন সেনার।

গতকাল সন্ধেয় সেনার তরফে জানানো হয়, উত্তর-পূর্বের এই রাজ্যে নিরাপত্তাবাহিনীর অপারেশনে নাক গলাচ্ছেন এবং রাস্তা অবরুদ্ধ করে দিচ্ছেন মহিলা আন্দোলনকারীরা। এর সমর্থনে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করা হয়। তুলে ধরা হয় গত সপ্তাহের ঘটনাও। যেখানে সাধারণ মানুষের জীবন বাঁচাতে মণিপুরের ইটহাম গ্রামে ১২০০ মহিলা বিক্ষোভকারীর সামনে পড়ে ১২ জন জঙ্গিকে ছেড়ে দিতে হয়েছিল সেনাকে।

একটি ট্যুইটে Spear Corps of the Indian Army-র তরফে লেখা হয়েছে, মণিপুরে মহিলা সমাজকর্মীরা জোর করে নিরাপত্তাবাহিনীর পথ আটকাচ্ছেন এবং অপারেশনে নাক গলাচ্ছেন। জীবন ও সম্পত্তি রক্ষা করতে গিয়ে এই ধরনের অযৌক্তিক হস্তক্ষেপ নিরাপত্তা বাহিনীর কাছে সময়মত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে ক্ষতিকর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার তরফে সব শ্রেণির মানুষের কাছে আবেদন করা হচ্ছে, শান্তি ফেরানোর জন্য তাদের সাহায্য করতে।

সেনাবাহিনী এর আগে ইথাম গ্রামের অপারেশনের দায়িত্বে থাকা কমান্ডারকে একটি "পরিপক্ক সিদ্ধান্ত" নেওয়ার জন্য প্রশংসা করেছিল যা "ভারতীয় সেনাবাহিনীর মানবিক মুখ" হিসাবে দেখা গিয়েছিল। সেনার তরফে বলা হয়েছে, মহিলাদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে গতিশক্তি ব্যবহারের পেছনে যে সংবেদনশীলতা এবং এই ধরনের পদক্ষেপে সম্ভাব্য হতাহতের বিষয়টি বিবেচনা করে ১২ জন ক্যাডারকে স্থানীয় নেতার কাছে হস্তান্তরের মতো একটি বিবেচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সারাদিন জুড়ে সেনাবাহিনী ও জনতার মধ্যে এই টানাপোড়েন অব্যাহত ছিল। মহিলাদের নেতৃত্বে জনতা সেনাবাহিনীকে ঘেরাও করে এবং তাদের অভিযানে যেতে বাধা দেয়। এই পরিস্থিতিতে মহিলাদের কাছে বারবার আবেদন জানানো হয়, যাতে তাদের অভিযান চালাতে দেওয়া হয়। কিন্তু, তাতেও কোনও ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি।

অগত্যা Kanglei Yawol Kanna Lup জঙ্গি গোষ্ঠীর ওই ১২ জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেনা। এই গ্রুপটি ২০১৫ সালে ৬ ডোগ্রা ইউনিটের উপর অতর্কিতে হামলা-সহ বিভিন্ন আক্রমণে জড়িত । এই ডোগ্রা ইউনিটের উপর হামলার ঘটনায় সম্ভাব্য মাস্টারমাইন্ড মইরাংথেম তাম্বা ওরফে উত্তমকেও সেই দিন বিক্ষোভের মুখে পড়ে ছেড়ে দিতে হয় সেনাকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget