এক্সপ্লোর

Manipur Violence: দেখামাত্রই গুলি করার নির্দেশ, সংরক্ষণ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি, অশান্ত বিজেপি-শাসিত মণিপুর

Manipur News: আইন অমান্যকারীদের শ্যুট অ্যাট সাইট, অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন রাজ্যপাল টি রঞ্জিত সিংহ।

ইম্ফল: মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবি ঘিরে অগ্নিগর্ভ বিজেপি শাসিত মণিপুর (Manipur Violence)। পরিস্থিতি মোকাবিলায় কোনও রকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মণিপুরের চূড়াচাঁদপুর এলাকা-সহ বিভিন্ন এলাকায়। জারি হয়েছে ১৪৪ ধারা। আইন অমান্যকারীদের শ্যুট অ্যাট সাইট, অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন রাজ্যপাল টি রঞ্জিত সিংহ (Shoot and Sigh Order)।

রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করে আইন অমান্যকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, হুঁশিয়ারি, কারণ দেখিয়ে কাজ না হলে, গায়ের জোরেও দমানো না গেলে, গুলি ছোড়া যাবে (Manipur News)।

ছাত্র সংগঠন All Tribal Students' Union of Manipur (ATSUM)-এর 'জনজাতি সংহতি মিছিল' ঘিরে বুধবার অশান্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবিতেই মিছিল বার করা হয়। গত মাসে এই মর্মে রায় শোনায় মণিপুর হাইকোর্টও। তাকে ঘিরে ক্রমশ তেতে উঠছিল পরিস্থিতি। সংঘাত পরিস্থিত তৈরি হয় উপত্যকার ভবঘুরে মেইতেই সম্প্রদায় এবং রাজ্যের পাহাড়ি এলাকার উপজাতিদের মধ্যে।

বুধবার তাই সংহতি মিছিলকে ঘিরে অশান্তি বাধে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ থেকে হিংসা ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত নামানো হয়েছে RAF. কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড় ছত্রখান করার প্রচেষ্টা চালানো হয়। কিন্তু যত সময় এগিয়েছে, পরিস্থিতি ক্রমশ হিংসাত্মক আকার ধারণ করেছে।

এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। উপজাতি এবং উপজাতিভুক্ত সম্প্রদায় নয় এমন জনগোষ্ঠী অধ্যুষিত আট জেলায় জারি করা হয়েছে কার্ফু। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা। অশান্ত এলাকা থেকে সাধারণ মানুষদের সরানো হচ্ছে। এখনও পর্যন্ত সেনা নামিয়ে ৭৫০০ মানুষকে সরানো হয়েছে।

রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে অসম রাইফেলস, সেনাবাহিনী। রাজ্য পুলিশও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে চারিদিক। বুধবার রাতে বেশ কয়েক জনকে এই হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। মণিপুরের পরিস্থিতির দিকে নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানিয়েছেন তিনি।

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget