এক্সপ্লোর

Manipur Woman Paraded Video: মণিপুরের নারকীয় ঘটনায় গ্রেফতার আরও ৩

Manipur Viral Video : অবশেষে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইম্ফল: মণিপুরে ( Manipur Violence )  দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল দেশ। মাথা হেঁট উপমহাদেশের ( India ) । সারাদেশের সাধারণ মানুষ থেকে রাজনীতিকরা  কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়। অবশেষে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্ত খুইরুম হেরাদাসকে আগেই থৌবাল জেলা থেকে গ্রেফতার করা হয়। 

এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে মণিপুর পুলিশ টুইটে জানিয়েছে।  মণিপুর পুলিশ সূত্রে খবর,  তাপা দিকে দিকে অভিযান চালাচ্ছে , অন্যান্য অপরাধীদেরকে যাতে তাড়াতাড়ি গ্রেফতার করা যায়, তার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। 

সে-রাজ্যে বিভিন্ন জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে তল্লাসি চালাচ্ছে। মণিপুরের বিভিন্ন জেলায় মোট ১২৯ টি নাকা এবং চেকপয়েন্ট  করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৬৫৭ জনকে আটক করা হয়েছে।

মোদির বার্তা

৮৪ দিন ধরে চলা রক্তক্ষয়ী অশান্তি, প্রায় দেড়শো মানুষের মৃত্যু, ৮০০-র বেশি জখম, ২৯০টির বেশি গ্রামের সাড়ে ৪ হাজারের বেশি ঘর-বাড়ি তছনছ। অশান্তির আগুনে প্রায় তিন মাস ধরে জ্বলছে মণিপুর। দেশজুড়ে তোলপাড় শুরু হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম মুখ খোলেন নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায়, মণিপুরে গণধর্ষণের পর, দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর এক ভয়ঙ্কর ভিডিও উত্তরপ্রদেশ কংগ্রেসের ট্য়ুইটার হ্য়ান্ডেলে প্রকাশ পাওয়ার পর্যন্ত মুখ খোলেন তিনি। সংসদে অধিবেশনের আগে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। মণিপুরের ভয়াবহ পরিস্থিতিতে চুপ না থেকে বৃহস্পতিবার সরকারের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দেয় সুপ্রিম কোর্ট এরপর অবশেষে জ্বলন্ত মণিপুর নিয়ে নীরবতা ভাঙেন নরেন্দ্র মোদি। বলেন,  "মণিপুরের ঘটনা ১৪০ কোটি ভারতীয়কে লজ্জায় ফেলেছে। আমি ভারতের জনগণকে আশ্বস্ত করতে চাই যে অভিযুক্তদের রেহাই দেওয়া হবে না।" তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাঁদের নিজ নিজ রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করার জন্য বলেন। বিশেষ করে মহিলাদের সুরক্ষা এবং সবচেয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান।  

মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (Chief Minister N Biren Singh ) জানিয়েছেন, এই ঘটনায় সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।  সরকার অপরাধীদের মৃত্যুদণ্ডের দিকটিও বিবেচনা করছে।ট্যুইটে তিনি জানান, গতকাল যে মর্মান্তিক ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে , দুই মহিলা চূড়ান্ত অসম্মান এবং অমানবিক ঘটনার শিকার হয়েছে। ঘটনাটি হৃদয় বিদারক। ভিডিওটি প্রকাশের পরই পুলিশ ছুটে গিয়েছে। তাঁরা দ্রুত অ্যাকশন নিয়েছে।  তিনি আরও জানান, বর্তমানে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে । তিনি আশ্বাস দেন,  মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।  সব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি কড়া বার্তা দিয়ে বলেন,  আমাদের সমাজে এই ধরনের জঘন্য অপরাধের কোনও জায়গা নেই। 

ইতিমধ্যেই, সরেজমিনে মণিপুরের পরিস্থিতি দেখে গেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিরাপত্তার কারণ দেখিয়ে সড়কপথে তাঁকে যেতে দেয়নি পুলিশ। পরে হেলিকপ্টারে করে ত্রাণশিবির পরিদর্শন করেন তিনি।

সেরা শিরোনাম

Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget