এক্সপ্লোর

Mann ki Baat: ‘জনতা কার্ফু’ ছিল বিশ্বের কাছে প্রেরণা, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বললেন মোদি

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গত বছরের মার্চে দেশে জনতা কার্ফুর ঘোষণা হয়েছিল। সেই জনতা কার্ফুর প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বললেন, জনতা কার্ফু বিশ্বের কাছে অনুপ্রেরণা। জনতা কার্ফুকে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: ৭৫ তম মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই রেডিও অনুষ্ঠানের সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তাঁর ভাষণের সূচনা করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের ৭৫ তম পর্বে বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য শ্রোতাদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গত বছরের মার্চে দেশে জনতা কার্ফুর ঘোষণা হয়েছিল। সেই জনতা কার্ফুর প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বললেন, জনতা কার্ফু বিশ্বের কাছে অনুপ্রেরণা। জনতা কার্ফুকে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী  ২০২০-র মার্চে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে দেশ কতটা সতর্ক ছিল  তা  তাঁর ভাষণে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু এখন ভারত করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় অন্য দেশগুলিকে কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহ করছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে এখন চলছে বিশ্বের সর্ববৃহৎ করোনা টিকাকরণ অভিযান। উত্তরপ্রদেশের জৌনপুরে ১০৯ বছরের এক বৃদ্ধা টিকা নিয়েছেন। দিল্লিতেও ১০৭ বছরের প্রবীণ টিকা নিয়েছেন। দাওয়াই ভি, কড়াই ভি-এই মন্ত্রের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটাতে হবে। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, টিকাকরণ অভিযান চললেও করোনা নিয়ে সতর্কতা বিধিতে বিন্দুমাত্র শিথিলতা দিলে চলবে না।

২০০৪-এর বিধ্বংসী সুনামি-তে নিহত লাইটহাউসের ১৪ কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মোদি। ওই প্রাকৃতিক বিপর্যয়ে ভারতের বিপুল ক্ষয়ক্ষতির প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। ওই বিপজ্জনক পরিস্থিতিতে লাইট হাউসগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেছেন।

দেশের নারীশক্তির জয়গানও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, দেশের মহিলারা বিভিন্ন ক্ষেত্রেই স্বকীয়তার স্বাক্ষর রাখছেন। ক্রিকেটার মিতালি রাজ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেছেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন মিতালি। এজন্য মিতালিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 
মোদি বলেছেন, এই মাসেই ছিল আন্তর্জাতিক মহিলা দিবস। আর এই সময়ই দেশের মহিলা খেলোয়াড়রা পদক জিতেছেন, রেকর্ড গড়েছেন। পিভি সিন্ধুকে অভিনন্দন বিডব্লুএস-এ রূপোর পদক জেতার জন্য অভিনন্দন। 

দুদিনের বাংলাদেশ সফরের পর ছিল এদিন মোদির মন কি বাত অনুষ্ঠান। প্রতিবেশী দেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget