এক্সপ্লোর

Mass Shooting:ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে, মৃত অন্তত ১০

Mass Shooting In California:ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। চিনা নতুন বছরে রক্তাক্ত ক্যালিফোর্নিয়া। স্থানীয় মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ বন্দুকবাজের হামলা চলে।

স্যাক্রামান্টো: ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে (US Gun Violence)। চিনা নতুন বছরে (chinese lunar new year) রক্তাক্ত ক্যালিফোর্নিয়া (mass shooting in california)। স্থানীয় মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ বন্দুকবাজের হামলা চলে। স্যাক্রামান্টোর মন্টেরি পার্কে তখন চিনা নববর্ষের উদযাপন চলছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা ১০ (10 dead), জখম বহু। কিন্তু পরিস্থিতি যা, তাতে ছবিটা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

কী জানা গেল?
মন্টেরি পার্ক লস অ্যাঞ্জেলিস কাউন্টির একটি শহর। ডাউনটাউন লস অ্যাঞ্জেলিস থেকে অন্তত ৭ কিলোমিটার দূরে এই শহরে চিনা নতুন বছর উদযাপনে উপলক্ষ্যে দুদিন ধরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। আপাতত যা জানা যাচ্ছে, তাতে অভিযুক্ত বন্দুকবাজ সম্ভবত কোনও পুরুষ। তবে সে ধরা পড়েছে নাকি এখনও মুক্ত, সেটি এখনও স্পষ্ট নয়। লস অ্যাঞ্জেলিস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্টের দাবি, মন্টেরি পার্কের কাছে চিনা নববর্ষ উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই আচমকা এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজেরা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন ১৬ জন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় চলছে তল্লাশি। সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাতে থাকা জখমদের অ্যাম্বুল্যান্সের স্ট্রেচারে তোলা হচ্ছে। চার দিকে হইচই, শোরগোল। দিশাহারা মানুষজন। যে যে দিকে পারছেন, পালাচ্ছেন। তবে ভিডিওগুলির সত্যতা আলাদা করে যাচাই করেনি এবিপি আনন্দ। প্রসঙ্গত, মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা একেবারে নতুন নয়। বরং মার্কিন প্রশাসনের এক বড় অংশের কাছে মাথাব্যথার বিষয় লাগামহীন এই ঘটনা।

নভেম্বরেও হামলা...
গত নভেম্বরেই বন্দুকবাজের হামলায় কেঁপে উঠেছিল আমেরিকা। সে বার ভার্জিনিয়া প্রদেশের চেসাপিক শহরের ওয়ালমার্ট সুপারমার্কেটে হামলা চলে। প্রাথমিক ভাবে ১০ জনের মৃত্য়ুর খবর মেলে। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে যে তথ্য পাওয়া যায়, তা অনুযায়ী, ওই সুপার মার্কেটের স্টোর ম্যানেজারই আততায়ী ছিল। আচমকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। শেষে নিজেও আত্মঘাতী হন। ওয়ালমার্টে বন্দুকবাজের হামলার কথা নিশ্চিত করেছে চেসাপিক শহরের পুলিশও। ঠিক কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। আগে আততায়ীর নামে অপরাধের রেকর্ড ছিল কিনা, সে নিয়েও মুখ খোলেনি প্রশাসন। বেশ কয়েক জন আহতও হন বলেও খবর। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি, ভিডিও সামনে এসেছে, তাতে ওয়ালমার্ট সুপারস্টোরের বাইরে সারি সারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্টোর ম্যানেজার একাই হামলা চালিয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ওয়ালমার্টের তরফে বিবৃতি জারি করে বলে হয়, এই ঘটনায় হতবাক তারা। পুলিশের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতা করছে তারা। ওয়ালমার্টের এক কর্মী এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্টাফ রুম থেকে সবে বাইরে বেরোন তাঁরা। সেই সময় স্টোর ম্যানেজার গুলি চালাতে শুরু করেন। সংস্থার বেশ কয়েক জন কর্মী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কয়েক জন গুলিবিদ্ধও হয়েছেন

আরও পড়ুন:'সভায় আমন্ত্রণ জানানো হয়নি', বাসন্তীতে বিধায়কের বিরুদ্ধে চন্দ্রিমার কাছে নালিশ একাংশ তৃণমূল কর্মীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget