এক্সপ্লোর

Basanti : 'সভায় আমন্ত্রণ জানানো হয়নি', বাসন্তীতে বিধায়কের বিরুদ্ধে চন্দ্রিমার কাছে নালিশ একাংশ তৃণমূল কর্মীর

Basanti Agitation : সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাল্টা দাবি করেন বিধায়ক শ্যামল মণ্ডল। 

বাসন্তী : বাসন্তীতে (Basanti) তৃণমূলের সভা (TMC Rally) ঘিরে উত্তেজনা । তৃণমূলের সভায় আমন্ত্রণ নিয়ে অসন্তোষ, বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের । স্থানীয় বিধায়কের বিরুদ্ধে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নালিশ জানান তৃণমূল কর্মীদের একাংশ। যদিও সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাল্টা দাবি করেন বিধায়ক শ্যামল মণ্ডল (Shyamal Mondal)। 

রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। এই অভিযোগে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং শ্যামল মণ্ডলের ডাকে একটি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিমন্ত্রিত ছিলেন। তিনি যখন সভায় যোগ দিতে আসেন, সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে নালিশ জানান তৃণমূল কর্মীদের একাংশ। তাঁরা অভিযোগ জানান, তাঁদের না জানিয়েই সভার আয়োজন করা হয়েছে। 

বিক্ষোভকারী এক তৃণমূল কর্মী বলেন, শ্যামল মণ্ডল কী করছেন, এই মন্টু গাজি নামে এক তোলাবাজ, হার্মাদবাহিনী-আরএসপির এক নেতা, তাঁকে দিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসকে দুর্নাম ঘটিয়ে দলকে কলঙ্কিত করার জন্য তাঁকে নিয়ে এই অনুষ্ঠান করছে, আমাদের বাদ দিয়ে।

বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ওদের ভালভাবেই জানানো হয়েছে। তিনটি-চারটি করে চিঠি দেওয়া হয়েছে। জানে সবাই। এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে মিটিং। যাদের জানানো দরকার, সবাইকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই আবাস যোজনার (Awas Yojana) ঘর না পাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল বিধায়ককে (TMC MLA) ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। শাসকদলের তরফে সমাধানের আশ্বাস দেওয়া হলেও, আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। 

আবাস যোজনা নিয়ে দুর্নীতি, বঞ্চনা ও স্বজনপোষণের অভিযোগ ঘিরে এখন দিকে দিকে বিক্ষোভ-উত্তেজনা। বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূল। এই আবহেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ায় সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত-সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা।

সম্প্রতি বাসন্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হয়েছে। অভিযোগ, বাসন্তী ব্লকের বিভিন্ন এলাকায় যেসব মানুষের কাঁচা বাড়ি রয়েছে, তাঁদের সিংহভাগেরই তালিকায় নাম নেই। আবার কারও অভিযোগ, ঘর পাওয়ার তালিকায় পরিবারের সদস্যের নাম থাকলেও, তার টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে অন্যকে !

আরও পড়ুন ; আবাস যোজনার ঘর মেলেনি ! বাসন্তীতে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget