এক্সপ্লোর

Earthquake in Caribbean: তীব্র ভূমিকম্প ক্যারিবিয়ান সাগরে, জারি হল সুনামি সতর্কতা, ১০ ফুটের ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা

Tsunami Warning: রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬।

নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর সংলগ্ন অঞ্চল। সাগরের মাঝামাঝি জায়গায়, মাটির নীচ থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। সুনামি সতর্কতা জারি হয়েছে সংলগ্ন অঞ্চলে। ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে বলে জারি হল সতর্কতা। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। (Earthquake in Caribbean)

US Geological Survey জানিয়েছে, স্থানীয় সময় সন্ধে ৬.৩০টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন এলাকা। কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউনের ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশকে কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। US Geological Survey জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরে নাটির ১০ মাইল গভীর এলাকা থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে। (Tsunami Warning)

আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনও এই ঘটনায় সতর্ক করেছে সকলকে। জানা গিয়েছে, জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতির উপর বিপদ ঘনিয়ে আসতে পারে। সুনামি আছড়ে পড়তে পারে সেখানে। পুয়ের্তো রিকো, ভার্জিন আইল্যান্ডেও সুনামি সতর্কতা জারি হয়স যদিও পরে তা বাতিল করা হয়।

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, পুয়ের্তো রিকো উপকূলে রাত ৮টা বেজে ৪৬ মিনিট থেকে বিরাট আকারে ঢেউ আছড়ে পড়তে শুরু করে। সমুদ্রের জলস্তরও একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। US National Tsunami Warning Centre পরিস্থিতির দিকে নজর রেখেছে। কিউবা উপকূলেই ১০ ফুটের ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুয়ের্তো রিকোর গভর্নর জেনিফার গঞ্জালেস জানিয়েছেন, জরুরি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ডমিনিকান সরকার জানিয়েছেন, সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূল এলাকা থেকে সরে আসতে বলা হয়েছে বাসিন্দাদের। উপকূল থেকে অন্তত ২ কিলোমিটার ভিতরে চলে আসতে বলা হয়েছে। জাহাজ, নৌকা নিয়ে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কিউবা সরকারও নাগরিকতে সমুদ্র সংলগ্ন এলাকা থেকে সরে আসতে বলেছে। হন্ডুরাসেও জরুরি ভিত্তিতে সতর্কতা জারি করেছে সরকার। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে দ্বীপ অঞ্চলগুলির উচ্চতার উপর সবকিছু নির্ভর করছে।

কিন্তু ক্যারিবিয়ান সাগরের নীচে এত তীব্র ভূমিকম্পের নেপথ্য কারণ কী? বিজ্ঞানীরা জানিয়েছেন, নর্থ আমেরিকান এবং ক্যারিবিয়ান প্লেটের মধ্যিখানে যে অগভীর এবং পুরু ভূত্বক রয়েছে, সেখানে চ্যুতিরেখায় স্খলন হয়ে থাকেত পারে। তার জেরেই এত তীব্র ভূমিকম্প। তবে মাঝ সমুদ্রে যেহেতু থেকে কম্পন ছড়িয়েছে যেহেতু, তাতে ক্ষয়ক্ষতি ততটা মারাত্মক হবে না বলে আশাবাদী বিজ্ঞানীরা। 

সেরা শিরোনাম

Road Accident : পথ দুর্ঘটনায় ২ বিধায়ক-সহ গুরুতর আহত ৬, সিলিন্ডার ফেটে SUV-তে ধাক্কা চারচাকা গাড়ির
পথ দুর্ঘটনায় ২ বিধায়ক-সহ গুরুতর আহত ৬, সিলিন্ডার ফেটে SUV-তে ধাক্কা চারচাকা গাড়ির
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget