এক্সপ্লোর

Delhi Kolkata Highway Jam: ২৪ ঘণ্টায় চাকা গড়াল মাত্র ৫ কিমি, দিল্লি-কলকাতা হাইওয়েতে যানজট, চার দিন ধরে আটকে সকলে

Delhi-Kolkata Highway Traffic Jam: সব দেখেও প্রশাসনের তরফে হেলদোল নেই বলে অভিযোগ।

কলকাতা: কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা নয়। টানা চারদিন ধরে যানজট। বিহারে দিল্লি-কলকাতা হাইওয়ের অবস্থা এখন এমনই। অগণিত গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারি দিয়ে। এক ইঞ্চিও এদিক ওদিক সরার উপায় নেই। দীর্ঘ সময় ধরে এমন অবস্থা চলায় গাড়ি ফেলে রেখে নেমেও গিয়েছেন বহু চালক। যাঁরা রয়েছেন, তাঁদের মাথায় হাত। এই পরিস্থিতি থেকে কী ভাবে মুক্তি মিলবে, বুঝে উঠতে পারছেন না। (Delhi-Kolkata Highway Traffic Jam)

কিন্তু এমন অবস্থা হল কেন? জানা যাচ্ছে, গত শুক্রবার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিহারের রোহতাস জেলা। জল জমে যায় হাইওয়ের উপরও। ১৯ নং জাতীয় সড়কের উপর ওই অংশে যে ছয় লেন বিশিষ্ট হাইওয়ে, তার সার্ভিস লেনে, ডিভিশনে জল জমে রয়েছে। ভারী বৃষ্টিতে দাঁত বেরিয়ে পড়েছে রাস্তার। জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়েছে। কোথাও খুবলে উঠে গিয়েছে রাস্তা। (National Highway Authority of India)

শুধু তাই নয়, জলে ভারী গাড়িরও চাকা পিছলে যাচ্ছে। ফলে এমন পরিস্থিতি বুঝেশুনে এগোতে হচ্ছে। এক কিলোমিটার গাড়ির চাকা গড়াতেও লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ঔরঙ্গাবাদ পর্যন্ত আটকে রয়েছে সারি সারি লরি, ট্রাক, গাড়ি। রোহতাস থেকে ঔরঙ্গাবাদের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। 

এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের দিকেও আঙুল উঠছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশের তরফে যানজট কাটাতে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। যে সংস্থা ওই রাস্তার নির্মাণ করেছিল, কোনও রকম প্রতিক্রিয়া নেই তাদেরও। এক ট্রাক চালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মাত্র ৫ কিলোমিটার রাস্তা পেরোতে পেরেছেন।

প্রবীণ সিংহ নামের ওই ট্রাক চালক সংবাদমাধ্যমে বলেন, “গত ৩০ ঘণ্টায় মাত্র ৭ কিলোমিটার এগোতে পেরেছি আমরা। টোল দিয়ে, কর দিয়ে, অন্যান্য় খরচ চালিয়েও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হোক, স্থানীয় প্রশাসন, কারও কোনও হেলদোল নেই। চোখের সামনে সব দেখেও কিছু করছেন না।”

সঞ্জয় সিংহ নামের আর এক ট্রাক চালক বলেন, “গত দু’দিন ধরে যানজটে আটকে রয়েছি। খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। যাচ্ছেতাই অবস্থা। কয়েক কিলোমিটার এগোতেও ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে।” এই যানজটের দরুণ ব্যবসাও মার খাচ্ছে। ট্রাক, লরিতে বোঝাই রয়েছে খাদ্যসামগ্রী, শাকসবজি। এত দীর্ঘ সময় আটকে থাকায় সেই সব পচে যাবে, খারাপ হয়ে যাবে বলেও আশঙ্কা।

শুধু ট্রাক বা লরি নয়, চারচাকার গাড়ি, অ্যাম্বুল্যান্স, পর্যটকদের গাড়িও আটকে রয়েছে যানজটে।  ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর রণজিৎ বর্মার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও মন্তব্য করেননি। আসেননি সংবাদমাধ্যমের সামনেও।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget