এক্সপ্লোর

'সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেই টার্গেট করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের' প্রধানমন্ত্রীকে চিঠি এইমসের চিকিৎসকদের

এইমসের চিকিৎসকরা বহুবার পিপিই, কোভিড ১৯ এর টেস্ট কিট, কোয়ারেন্টিনের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন। তার ফলেই তাঁদের বিরুদ্ধে একদল সোশ্যাল মিডিয়ায় তোপ দাগছে বলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তাঁরা।

নয়াদিল্লি: বারবার করোনা চিকিৎসাব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের সুরক্ষার ব্যাপারে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর ক্ষোভের শিকার হচ্ছেন ডাক্তাররা। এমনটাই অভিযোগ আনল এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এইমসের চিকিৎসকরা বহুবার পিপিই, কোভিড ১৯ এর টেস্ট কিট, কোয়ারেন্টিনের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন। তার ফলেই তাঁদের বিরুদ্ধে একদল সোশ্যাল মিডিয়ায় তোপ দাগছে বলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তাঁরা। করোনার পরিস্থিতিতে মোদি সরকারের ভূমিকার প্রশংসা করে চিঠিতে তাঁরা লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কর্মীরা ক্রমাগত পর্যাপ্ত পরিমানে পিপিই, করোনা পরীক্ষার কিট-এর যোগান নিয়ে প্রশ্ন তুলছে। সরকারি আধিকারিকরা যেন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেন, চিঠিতে আর্জি এইমস আরডিএ প্রেসিডেন্ট আদর্শ প্রতাপ সিংহ এবং রাজকুমার টি-র। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তাঁদের অভিযোগ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলা স্বাস্থ্যকর্মীদের প্রশংসা না করে, তাঁদের কঠোর সমালোচনা করা হচ্ছে। তাই সরকার যেন এই পরিস্থিতিতে স্বাস্থ্য’সেনা’দের কথা শোনেন ও তাঁদের মতামতের মূল্য দেন। কঠিন এই পরিস্থিতিতে সরকার যেন গুরুত্ব দিয়ে চিকিৎসকদের কথা শোনেন, এবং তাঁদের সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য সুস্থ পরিবেশটুকু বজায় রাখেন, আর্জি চিকিৎসকদের। চিঠিতে বলে হয়েছে, তাঁদের উপর থেকে সবরকম শাস্তি তুলে নিয়ে, প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সফদরজং হাসপাতালের নামে একটি বিজ্ঞপ্তি খুবই প্রচার পেয়েছে। সেই নোটিসে দাবি, হাসপাতালে পিপিই কিট, এন-৯৫ মাস্ক, ট্রিপল লেয়ার মাস্কের ঘাটতি আছে। তাই এই জিনিসগুলি পারলে দান করুন মেডিক্যাল সুপারিনটেনডেন্টের অফিসের মারফত। কিন্তু আপাতত এসবের কোনও ঘাটতি নেই বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।তাদের দাবি এগুলি সেই সব এনজিও-র জন্য যাঁরা এগুলি দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছল। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভুয়ো নোটিশ। যেখানে অ্যাকাউন্ট নম্বরও জুড়ে দেওয়া হচ্ছে। এ ধরনের কোনও অ্যাকাউন্ট নম্বর হাসপাতালের তরফে দেওয়া হয়নি বলেই দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গেব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গেব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget