এক্সপ্লোর

স্লোভেনিয়ার নিজের শহরে মেলানিয়ার কাঠের স্ট্যাচুতে আগুন,কেন এমন হল, প্রশ্ন শিল্পীর

গত জানুয়ারিতে স্থানীয় এক শিল্পীর ডিজাইন করা ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি কাঠের স্ট্যাচুও পোড়ানো হয়েছিল স্লোভেনিয়ার রাজধানী লুবজানার পূর্ব দিকের মোরাভসে শহরে

রোজনা (স্লোভেনিয়া): জাতকেন্দ্রিক বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভের জেরে আমেরিকায় ঐতিহাসিক স্মৃতিসৌধ ভাঙচুর, নষ্ট করা হলে কড়া হাতে মোকাবিলার হুঁশিয়ার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তার মধ্য়েই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাঠের মূর্তিতে আগুন লাগানো হল তাঁর নিজের দেশ স্লোভেনিয়ায় যেখানে তাঁর ঘর, সেই সেভনিকার কাছেই। ৪ জুলাই রাতে আমেরিকার নাগরিকরা যখন মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, তখনই মেলানিয়ার কাঠের ভাস্কর্য্য পোড়ানো হয় বলে জানিয়েছেন সেটি বসানোর ভারপ্রাপ্ত ব্র্যাড ডাউনি।

৫ জুলাই পুলিশ তাঁকে ঘটনাটি জানানোর পরপরই তিনি রং লেপে, মেলানিয়ার বিকৃত করে দেওয়া মূর্তিটি সরিয়ে ফেলার বন্দোবস্ত করেন বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন বার্লিনকে কেন্দ্র করে  কাজকর্ম করা এই মার্কিন শিল্পী। কেন এমন করা হল, জানতে চান তিনি।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় অভিবাসন কমাতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু বিয়ে করেছেন অভিবাসী মেলানিয়াকে।  সেই মেলানিয়ার মূর্তির জন্য় আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করেছিলেন তিনি।

ওয়াশিংটনে মেলানিয়ার দপ্তর থেকে তাত্ক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ডাউনি বলেছেন, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, মেলানিয়ার মূর্তি পোড়ানোয় যুক্তদের দেখা পেলে তাঁদের সাক্ষাত্কার নিতে চান, স্লোভেনিয়ায় সেপ্টেম্বরে তাঁর প্রদর্শনীর আগে একটি ছবি বানাচ্ছেন, সেজন্য।

স্থানীয় পুলিশের মুখপাত্র অ্যালেনকা ড্রেনিক বলেছেন, তদন্ত এখনও শেষ হয়নি, তাই পরবর্তী প্রক্রিয়ার স্বার্থে এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না। গত জানুয়ারিতে স্থানীয় এক শিল্পীর ডিজাইন করা ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি কাঠের স্ট্যাচুও পোড়ানো হয়েছিল স্লোভেনিয়ার রাজধানী লুবজানার পূর্ব দিকের মোরাভসে শহরে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget