এক্সপ্লোর

লকডাউন পর্বে কী কী করা যাবে, কীসে মানা, দেখে নিন এক নজরে

২০ এপ্রিলের পর ছাড় দেওয়া হবে কৃষি ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং আন্তঃরাজ্য পরিবহণ ব্যবস্থায়। দেখে নেব মন্ত্রকের নির্দেশ এক ঝলকে।

নয়দিল্লি: মঙ্গলবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানান এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, দেশ জুড়ে বন্ধ থাকবে বাস-ট্রেন-বিমান পরিষেবা। বন্ধ রাখা হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অবশ্য প্রধানমন্ত্রীর কথামতো আগামী ২০ এপ্রিলের পর ছাড় দেওয়া হবে কৃষি ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং আন্তঃরাজ্য পণ্য পরিবহণ ব্যবস্থায়। দেখে নেব মন্ত্রকের নির্দেশ এক ঝলকে। লকডাউন চলাকালীন কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে দেখে নিন- ১. দেশজুড়ে রেল-বিমান ও বাস চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ২. কর্মস্থলে এবং রাস্তায় মাস্ক পরা বাধ্যতামূলক। ৩. বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ৪. কারখানা, হোটেল-রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল বন্ধ থাকবে। ৫. বন্ধ থাকবে দেশের সমস্ত পর্যটন কেন্দ্র। ৬. সবরকম রাজনৈতিক ও সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা বজায় থাকবে। ৭. বন্ধ থাকবে সমস্ত ধর্মীয় স্থান। ৮. প্রার্থনার জন্য জমায়েত করা যাবে না। ৯. যত্রতত্র থুতু ফেললে জরিমানা। ১০. জরুরি প্রয়োজন ছাড়া হটস্পটগুলিতে ঢোকা-বেরনো নিষেধ। ২০ এপ্রিলের পর যে যে ক্ষেত্রে ছাড় মিলবে - ১. অত্যাবশ্যকীয় পণ্য উত্পাদন, প্যাকেজিং ২. আইটি হার্ডওয়্যার শিল্প ৩. কয়লা, খনি ও তেল উত্পাদন ৪. তথ্যপ্রযুক্তি, আর্থিক ক্ষেত্র ৫. কেন্দ্রীয়, রাজ্য সরকারি দফতর, পঞ্চায়েত, পুরসভা ৬. কৃষি, চা, কফি, দুগ্ধ উত্পাদন, সরবরাহ ৭. বিশেষ অর্থনৈতিক অঞ্চল ৮. আন্তঃরাজ্য পণ্য পরিবহণ

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, দুর্ঘটনায় ৩ শিশু ও ২ মহিলা-সহ ৮ জনের মৃত্যু ; মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ল গাড়ি
মর্মান্তিক, দুর্ঘটনায় ৩ শিশু ও ২ মহিলা-সহ ৮ জনের মৃত্যু ; মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ল গাড়ি
IIT Bombay: ‘আমার ছেলেকে অত্যাচার করা হয়েছিল’, আইআইটি বম্বেতে ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মায়ের গুরুতর অভিযোগ
‘আমার ছেলেকে অত্যাচার করা হয়েছিল’, আইআইটি বম্বেতে ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মায়ের গুরুতর অভিযোগ
TMC-BJP News: পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
CBI Investigation : শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?
শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?

ভিডিও

Alipurduar News : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়িতে আগুন! ভয়ঙ্কর পরিণতি বাবার | ABP
Delhi University News : ABVP-র দখলেই দিল্লি বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ নির্বাচনে ৩আসনেই জয়ী ABVP
Samik Bhattacharya: 'উনি একটু পাকা বেল খান, শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে', রবিউলকে বললেন শমীক
AJUP in Rejinagar Bye Election : বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক
Rejinagar News : রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ ছাড়ব বলেও রবিউল আলম চৌধুরীর ইউ টার্ন | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget