এক্সপ্লোর

Bill Gates-RBI Governor Meet: ভারতের ভূয়সী প্রশংসা, তার পরই মুম্বইয়ে বিল গেটস, একান্ত সাক্ষাৎ RBI গভর্নরের সঙ্গে

Shaktikanta Das:গেটসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

নয়াদিল্লি: সরকারি পরিসংখ্যানই বলছে, বৃদ্ধির হার আশানুরূপ নয়। সেই আবহেই রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) সঙ্গে সাক্ষাৎ করলেন মাইক্রোসফ্ট-এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবার মুম্বইয়ে দু'জনের মধ্যে সাক্ষাৎ হয়। অর্থনীতি, ডিজিটাল লেনদেন-সহ একাধিক বিষয় নিয়ে সেখানে দু'জনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে (Bill Gates-RBI Governor Meet)। 

মঙ্গলবার মুম্বইয়ে দু'জনের মধ্যে সাক্ষাৎ হয়

গেটসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি লেখেন, 'বিল গেটসের সঙ্গে চমৎকার আলোচনা হল। কথা হল অর্থনৈতিক অন্তর্ভুক্তি, লেনদেন প্রযুক্তি, ডিজিটাল ঋণ-সহ নানা বিষয়ে '।

আরও পড়ুন: Delhi Ministers Resignation: গ্রেফতার হওয়ার পর সিদ্ধান্ত, দিল্লির উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা সিসৌদিয়ার, সরলেন সত্যেন্দ্রও

উল্লেখ্য, দিন কয়েক আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গেটস। পোলিও-র অবসান, এইচআইভি সংক্রমণ দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ এবং শিশুমৃত্যু প্রতিরোধী ভারতের সদর্থক পদক্ষেপের কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। 

দিন কয়েক আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গেটস

নিজের ব্লগে গেটস লিখেছিলেন, 'উদ্ভাবনে নিজস্ব পন্থা নিয়ে এগিয়েছে ভারত, যাতে যাঁদের প্রয়োজন, তাঁদের কাছে সাহায্য পৌঁছয়। রোটাভাইরাসের টিকা, যা কিনা ডায়েরিয়ার ভাইরাস প্রতিরোধ করে, সকলের কাছে তা সহজলভ্য ছিল না। ভারত নিজেই নিজের জন্য টিকা তৈরির সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞ, গেটস ফাউন্ডেশন-সহ বিনিয়োগকারীদের সঙ্গে হাত মিলিয়ে কারখানা, টিকা সরবরাহের ব্যবস্থা গড়ে তোলে। তাতে ২০২১ পর্যন্ত ১ বছর বয়সি শিশুদের ৮৩ শতাংশ রোটাভাইরাস প্রতিরোধী টিকা পেয়ে গিয়েছে। সস্তার ওই টিকা এখন বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করছে'। গেটসের এই মন্তব্য ছড়িয়ে পড়তে দেরি হয়নি। তার ঠিক পরই ভারত সফরে এলেন গেটস।

মঙ্গলবার মুম্বইয়ে RBI-এর সদর দফতরে পৌঁছন গেটস। দিল্লি সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতেই ভারতে এসেছেন গেটস। গেটস জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যের উন্নতিতে গোটা বিশ্বকে একজোট দেখতে চান তিনি। ভারতই এ ব্যাপারে আশা দেখায় তাঁকে। কারণ পোলিও, এইচআইভি, দারিদ্র্য দূরীকরণ থেকে শিশুমূৃত্যু প্রতিরোধে নজির গড়েছে ভারত। 

সেরা শিরোনাম

PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?

ভিডিও

Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget