এক্সপ্লোর

Midnapore Corona Vaccination: নিয়ম মেনে গ্রাহকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ? মেদিনীপুরের নার্সিংহোমে পরিদর্শন অতিরিক্ত জেলাশাসকের

পশ্চিম মেদিনীপুর জেলায় একমাত্র মেদিনীপুরের রবীন্দ্রনগরের একটি নার্সিংহোমে শুরু হয়েছে প্রাইভেটে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ।

অলোক সাঁতরা, মেদিনীপুর : চলছে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলায় একমাত্র মেদিনীপুরের রবীন্দ্রনগরের একটি নার্সিংহোমে শুরু হয়েছে প্রাইভেটে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। সেখানে নিয়ম মেনে গ্রাহকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না এবং সঠিক তাপমাত্রায় ভ্যাকসিনের ভায়ালগুলি রাখা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে অভিযান চালালেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার। সঙ্গে ছিলেন ডেপুটি সিএমওএইচ (থ্রি) ডা: সুদীপ মণ্ডল।

মঙ্গলবার দুপুরে আচমকাই অভিযানে যান অতিরিক্ত জেলাশাসক। সপ্তাহখানেক আগে শহরের ভ্যাকসিন কেন্দ্রের লাইনে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছিলেন ভ্যাকসিনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার। সেই অভিযানের পরে কোনও অসাধু চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখতে যান সুদীপ সরকার।

তিনি বলেন, জেলার সব হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং মেডিক্যাল কলেজে ভ্যাকসিন দেওয়া চলছে। ভ্যাকসিনের জোগান অনুযায়ী প্রথমে দ্বিতীয় ডোজ এবং তারই সাথে প্রথম ডোজ দেওয়া হচ্ছে। বেসরকারি একটি হাসপাতাল অনুমোদন পেয়েছে ভ্যাকসিনেশনের। সেখানে নিয়ম মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়।

জেলা প্রশাসন সূত্রে খবর, আরও দুটি বেসরকারি হাসপাতাল ভ্যাকসিন চেয়ে আবেদন জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর অনুমোদন দিলে তারাও নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে সরাসরি ভ্যাকসিন কিনে নেবে। তবে বেসরকারি হাসপাতাল ধার্য্য অর্থের বেশি নিচ্ছে কি না তা খতিয়ে দেখেন তাঁরা। এদিন শহরের কেরানিতলা এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রেও পরিদর্শন করেন। এদিকে জেলায় অনেক জায়গায় স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী ছাউনি করার আবেদন জানিয়েছেন লাইন দেওয়া গ্রাহকরা। জেলা প্রশাসনের তরফে তা করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তোলপাড় হয়ে ওঠে রাজ্য। গ্রেফতার হয় মূল মাথা দেবাঞ্জন দেবকে। একে একে তার বিভিন্ন কীর্তি ফাঁস হতে থাকে। এদিকে ভুয়ো ভ্যাকসিন নিয়ে আতঙ্ক ছড়ায় ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন নিয়ে আরও সক্রিয়তা গ্রহণ করেছে রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে কলকাতার ১০ জায়গায় ED-র অভিযান
সাতসকালে কলকাতার ১০ জায়গায় ED-র অভিযান
Weather Update: সকাল থেকেই পুড়ছে কলকাতা ! তীব্র রোদ, ভ্যাপসা গরম, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?
সকাল থেকেই পুড়ছে কলকাতা ! তীব্র রোদ, ভ্যাপসা গরম, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?
Auto LPG Price Hike: ফের বাড়ল অটো LPG-র দাম, লিটারে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটো LPG-র
ফের বাড়ল অটো LPG-র দাম, লিটারে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটো LPG-র
India China Relations : পশ্চিম এশিয়ায় তীব্রতর যুদ্ধ-আবহেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বড় বার্তা চিনের !
পশ্চিম এশিয়ায় তীব্রতর যুদ্ধ-আবহেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বড় বার্তা চিনের !

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget