এক্সপ্লোর

Miss World 2025: মিস ওয়র্ল্ড প্রতিযোগিতা ছেড়ে পালিয়ে গেলেন Miss England মিলা, মারাত্মক অভিযোগ তুলে বললেন, ‘নিজেকে *** মনে হচ্ছে’

Milla Magee: এবছর ভারতে Miss World 2025 সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন হচ্ছে।

নয়াদিল্লি: ভারতে আয়োজিত Miss World 2025 প্রতিযোগিতাকে ঘিরে বিতর্ক। কারণ প্রতিযোগিতা এবং ভারত ছেড়ে কার্যত পালিয়ে গেলেন Miss England 2024-এর বিজয়ী মিলা মগী। ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগী Miss World সৌন্দর্য প্রতিযোগিতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন। শুধু সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোই নয়, একাধিক মারাত্মক অভিযোগ তুলেছেন মিলা। (Miss World 2025)

এবছর ভারতে Miss World 2025 সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন হয়েছে। ভারতের তেলঙ্গানার হায়দরাবাদে আসর থেকেই পরবর্তী বিশ্বসুন্দরীর নাম ঘোষণা করা হবে। কিন্তু মিলার পলায়নে সৌন্দর্য প্রতিযোগিতার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমে জানা যায়, স্বেচ্ছায় প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গিয়েছেন মিলা। ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আয়োজক সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন মিলা। (Milla Magee)

মিলার দাবি, সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে আসলে প্রতিযোগীদের শোষণ করা হয়। ২৪ বছর বয়সি মিলা জানিয়েছেন, ‘নিজেকে গণিকা বলে মনে হচ্ছিল আমার। বানরকে যেভাবে নাচানো হয়, সেভাবে পারফর্ম করানো হচ্ছিল। আমি কারও মনোরঞ্জনের বস্তু হতে আসিনি।’ মিলা জানিয়েছেন, ধনী পুরুষদের সামনে সুন্দরী মেয়েদের হাঁটানো হয়, যাতে টাকাপয়সার জোগান বাড়ে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু পোশাক পাল্টে পাল্টে ঘুরতে হয়। এমনকি প্রাতরাশও বাদ যায় না। ২৪ ঘণ্টা মেকআপ করে থাকতে বলা হয়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milla Magee (@milla.magee__)

মিলার বক্তব্য, “জোড়ায় জোড়ায় বেছে নেওয়া হয় আমাদের। প্রত্যেক টেবিলে ছ’জন করে পুরুষ বসে থাকেন। তাঁদের কাছে দু’জন করে মেয়েকে পাঠানো হয়, যাতে সারা সন্ধে ওঁদের মাঝে বসে, ওঁদের মনোরঞ্জন করতে পারি আমরা। ঘোর অন্যায় হচ্ছে বলে মনে হচ্ছিল আমার। বিবেকে বাধছিল।”

মিলা পেশায় Lifeguard. জলে ডুবে যাওয়া মানুষকে CPR দিয়ে প্রাণ ফেরানোর অভিজ্ঞতা রয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতার নিয়ম কানুনেও বদল আনতে সক্ষম হন মিলা। মিলার উদ্যোগেই Miss England প্রতিযোগিতায় বিকিনি রাউন্ড সরিয়ে CPR কুইন চ্যালেঞ্জ আনা হয়। অর্থাৎ সেরা বিকিনি সুন্দরী হওয়ার পরিবর্তে প্রাণ বাঁচাতে সক্ষম ‘CPR কুইন’ বেছে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে।

মিলার সেই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ব্রিটেনের যুবরাজ, প্রিন্স উইলিয়ামও। কিন্তু Miss World প্রতিযোগিতায় যোগ দিতে ভারতে এসে হতাশ মিলা। তাঁর কথায়, “পরিবর্তন আনতে চেয়েছিলাম। কিন্তু তা যে সম্ভব নয়, বুঝতে পারলাম।” সৌন্দর্য প্রতিযোগিতর ধরন নিয়ে মিলার বক্তব্য, “পুরনো যুগে আটকে রয়েছি আমরা। মাথায় মুকুট পরা অর্থহীন। পরিবর্তন আনতে নিজের কণ্ঠস্বরই ভরসা। সবকিছু খুব হাস্যকর মনে হচ্ছিল। আমি মেকআপ করা বন্ধ করে দিই, স্বাভাবিক পোশাক পরতে শুরু করি। কিন্তু আমার ভাল লাগা, মন্দ লাগায় যায় আসেনি কারও।”

১৯৫১ সাল থেকে Miss World প্রতিযোগিতা চলে আসছে। এবছর ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারত প্রতিযোগিতার আয়োজন করছে। বিভিন্ন দেশ থেকে ১০০-র বেশি মহিলা অংশ নিয়েছেন প্রতিযোগিতায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya Exclusive : প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসবেন নাকি ? সুমন দে-কে যা বললেন শমীক ভট্টাচার্য...
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসবেন নাকি ? সুমন দে-কে যা বললেন শমীক ভট্টাচার্য...
Samik Bhattacharya: পালাবদলের পর শুরু জার্সি বদল, বেনোজল আটকাতে কী দাওয়াই শমীক ভট্টাচার্যের?
পালাবদলের পর শুরু জার্সি বদল, বেনোজল আটকাতে কী দাওয়াই শমীক ভট্টাচার্যের?
Rathin Ghosh: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ, কোন পথে ED ?
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ, কোন পথে ED ?
WB News Live Updates : 'স্বাধীনভাবে কাজ করুন', নবান্নে গিয়েই পুলিশকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
'স্বাধীনভাবে কাজ করুন', নবান্নে গিয়েই পুলিশকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Suvendu Adhikari: সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Embed widget