এক্সপ্লোর
সুশান্তের মৃত্যু, করোনা- আজ জন্মদিনের উৎসব করবেন না মিঠুন চক্রবর্তী
তাঁর ছোট ছেলে নামাশি জানিয়েছেন, করোনা অতিমারী ও প্রিয় সহকর্মী সুশান্ত অসময়ে চলে যাওয়ার কারণে বাবা এবার জন্মদিনের উৎসব করবেন না। মানুষকে নিরাপদে থাকতে ও যতটা সম্ভব বাড়িতে থাকতে তাঁরা অনুরোধ করেছেন।

মুম্বই: আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। কিন্তু এবার জন্মদিনের পার্টি দিচ্ছেন না তিনি। কারণ তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু এবং দেশ জুড়ে করোনা সংক্রমণ। লকডাউনে বার হতে না পেরে বহু মানুষ ভার্চুয়াল পার্টি দিচ্ছেন। কিন্তু মিঠুন ব্যতিক্রম। তাঁর ছোট ছেলে নামাশি জানিয়েছেন, করোনা অতিমারী ও প্রিয় সহকর্মী সুশান্ত অসময়ে চলে যাওয়ার কারণে বাবা এবার জন্মদিনের উৎসব করবেন না। মানুষকে নিরাপদে থাকতে ও যতটা সম্ভব বাড়িতে থাকতে তাঁরা অনুরোধ করেছেন। সকলের কাছে নামাশির আরও অনুরোধ, দয়া করে সময় নিন, বাড়ির লোক, বন্ধুবান্ধবের সঙ্গে নানা ব্যাপারে আলোচনা করুন। বুঝতে শিখুন, মানতে শিখুন, আপনার চারপাশে নানা ধরনের লোক রয়েছে, সে আপনার ভাল লাগুক আর নাই লাগুক। আপনার কথায় যেন কেউ আঘাত না পান। ইগো পরিত্যাগ করুন বরাবরের মত। মন দিয়ে অন্যের কথা শুনুন। মনের কথা বলুন, হৃদয়ের কথা বলুন। কারণ ডিপ্রেশন সব থেকে খুনী হয়ে উঠতে পারে। রাজকুমার সন্তোষীর আগামী ছবি ব্যাড বয় দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন নামাশি।
Before You Go
Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















