এক্সপ্লোর

Mizoram Bridge Collapse: মিজোরামে ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল-ওভারব্রিজ, মৃতের তালিকায় বাংলার শ্রমিকরাও, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

Bridge Collapses In Mizoram: 'মৃতদের মধ্যে অনেকেই মালদার বাসিন্দা । মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি' , বার্তা মুখ্যমন্ত্রীর।

মিজোরামের আইজলের কাছে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ( bridge collapsed)। আইজল (Aizawl)থেকে ২১ কিমি দূরে সাইংরঙ এলাকায় একটি নির্মীয়মাণ রেলের ওভারব্রিজ ( under-construction Railway bridge)ভেঙে  প্রাণ হারালেন বহু শ্রমিক। শেষ পাওয়া খবর অনুসারে, ঘটনায় ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা এখানেই থেমে থাকবে বলে মনে করছে না উদ্ধারকারী দল।  সরকারি আধিকারিকরা মনে করছেন, আরও অনেকেই এখনও আটকে ভেঙে পড়া ব্রিজের নিচে। তাঁদের উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে ঘটনার সময় সেখানে ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন।  

জোরকদমে চলছে উদ্ধারকাজ। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। ঘটনাস্থলে গেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, আহত ও নিহতদের মধ্যে বেশ কিছু জন এই রাজ্যের বাসিন্দা হতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই ইঙ্গিত রয়েছে। এই রাজ্যের অনেকেই উত্তর-পূর্ব ভারতে কাজের জন্য যান। তাঁদের কেউ কেউ এই প্রকল্পেও শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মিজোরামের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ''মৃতদের মধ্যে অনেকেই মালদার বাসিন্দা । মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য মালদা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে', সোশাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

মিজোরামের রেলসেতু ভেঙে পড়ার ঘটনায় সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'মিজোরামে রেলের ওভারব্রিজ ভেঙে শ্রমিক মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের বিশেষ করে মালদার শ্রমিকদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আমরা দুর্গতদের পাশে আছি। উদ্ধারকাজে পশ্চিমবঙ্গ সরকার মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।'

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে এই ঘটনার জন্য শোক প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা।  তিনি X প্ল্যটফর্মে লিখেছেন, ' মিজোরামে সেতু দুর্ঘটনায় ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন , তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। উদ্ধারকাজ তৎপরতার সঙ্গে চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হচ্ছে  '

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Diwali Rocket Ban : দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget