এক্সপ্লোর

MK Stalin: সংঘাত চরমে আরও এক রাজ্যে, তামিলনাড়ু থেকে রাজ্যপালকে সরাতে কেন্দ্রের কাছে দাবি জানালেন স্ট্যালিন

Tamil Nadu: সম্প্রতি চেন্নাই দূরদর্শনের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয় তামিলনাড়ুতে। সেই সঙ্গে হিন্দি ভাষার উদযাপনও হয়।

চেন্নাই: পশ্চিমবঙ্গ, দিল্লির পর রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত চরমে উঠল তামিলনাড়ুতে। পরিস্থিতি এতটাই ঘোরাল হয়ে উঠেছে যে, রাজ্য থেকে রাজ্যপালকে সরানোর দাবি তুললেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। অবিলম্বে রাজ্যপাল আরএন রবিকে সরাতে হবে বলে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন তিনি।  রাজ্যপালের উপস্থিতিতে তামিলনাড়ুর 'রাজ্যসঙ্গীত' থেকে 'দ্রাবিড়' শব্দটি বাদ দেওয়াকে ঘিরেই সংঘাত চরমে পৌঁছেছে। রাজ্যপাল জাতীয় ঐক্যের পরিপন্থী কাজকর্ম করছেন বলে অভিযোগ স্ট্যালিনের। এর পাল্টা স্ট্যালিন তাঁর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল আরএন রবি। (MK Stalin)

সম্প্রতি চেন্নাই দূরদর্শনের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয় তামিলনাড়ুতে। সেই সঙ্গে হিন্দি ভাষার উদযাপনও হয়। নিয়মমাফিক ওই সরকারি অনুষ্ঠানে তামিলনাড়ুর 'রাজ্যসঙ্গীত'ও গাওয়া হয়। কিন্তু 'রাজ্যসঙ্গীত' গাওয়ার সময় ইচ্ছাকৃত ভাবে 'দ্রাবিড়' শব্দটিকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে গর্জে ওঠেন স্ট্যালিন এবং তাঁর দল DMK-র নেতারা। স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রাজ্যসঙ্গীত থেকে দ্রাবিড় শব্দটি বাদ দেওয়া তামিলনাড়ুর আইনের পরিপন্থী। যিনি আইন মেনে চলেন না, স্বেচ্ছাচার চালিয়ে যান, তিনি ওই পদে থাকার যোগ্য নন। ভারত উদযাপনের নামে রাজ্যপাল দেশের একতাকে অপমান করছেন, বিভিন্ন জাতির মানুষের অপমান করছেন'। (Tamil Nadu)

স্ট্যালিন আরও লেখেন, 'রাজ্যপালের দ্রাবিড়ীয়দের নিয়ে অ্যালার্জি রয়েছে রাজ্যপালের। ওঁর কথাতেই কি রাজ্যসঙ্গীত থেকে দ্রাবিড় শব্দটি বাদ দেওয়া হয়েছে? কেন্দ্রীয় সরকারের উচিত, অবিলম্বে রাজ্য থেকে রাজ্যপালকে ফিরিয়ে নেওয়া, যিনি ইচ্ছাকৃত ভাবে তামিলনাড়ু এবং রাজ্যের মানুষের আবেগের অপমান করে চলেছেন'। স্ট্যালিনের মতে, অহিন্দিভাষী রাজ্যে হিন্দি ভাষার উদযাপনের অর্থ অন্য ভাষার মর্যাদা খর্ব করা। 

এই টানাপোড়েনের মধ্যে তামিল দূরদর্শনের তরফে গোটা ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করা হয়। বিতর্কের জন্য শিল্পীদেরই দায়ী করা হয়। বলা হয়, 'রাজ্যসঙ্গীত' গাওয়ার সময় মনোযোগে ঘাটতি ছিল শিল্পীদের। তাই 'দ্রাবিড়' শব্দটি বাদ পড়ে গিয়েছে। যদিও, একসঙ্গে সকলে 'দ্রাবিড়' শব্দটি উচ্চারণ করতে ভুলে গেলেন কী করে, পাল্টা প্রশ্ন তুলেছে DMK. যদিও রাজ্যপাল স্ট্যালিনকে পাল্টা নিশানা করেন। তাঁর বক্তব্য, 'মুখ্যমন্ত্রী স্ট্যালিন দুঃখজনক মন্তব্য করেছেন। আমার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। মিথ্যে অভিযোগ এনেছেন রাজ্যসঙ্গীত অবমাননার'।

এই ঘটনাকে ঘিরে বর্তমানে উত্তাল তামিল রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখেছেন স্ট্যালিন। অহিন্দিভাষী রাজ্যে হিন্দি ভাষার উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপাল আবার দাবি করেছেন, হিন্দিকে হাতিয়ার করে বিচ্ছিন্নতাকামী নীতি অবলম্বন করছেন কেউ কেউ। সরাসরি নাম না নিলেও, গোটা ঘটনায় সরব হয়েছেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসনও। তাঁর মতে, শুধুমাত্র 'রাজ্যসঙ্গীতে'ই নয়, 'দ্রাবিড়' শব্দটি জাতীয় সঙ্গীতেও রয়েছে।  সেই শব্দটি বাদ দেওয়া, সেই নিয়ে রাজনীতি করার অর্থ তামিলনাড়ু রাজ্যক অপমান কর।  রাজ্যের আইনের এবং পৃথিবীর প্রাচীনতম ভাষা তামিলেরও অপমান হয়েছে বলে মত কমলের। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget