এক্সপ্লোর

কাশ্মীর নিয়ে পাকিস্তানের ভারতকে কোণঠাসা করার চেষ্টায় পাকাপাকি আঘাত হেনেছে মোদী-ট্রাম্প বৈঠক, বলল বিজেপি

ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সোমবার মোদীও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জায়গা নেই বলে জানিয়ে দেন, ট্রাম্পকে পাশে বসিয়েই স্পষ্ট বলেন, দুটি দেশ নিজেদের মধ্যে আলোচনাই করেই সব সমস্যা মিটিয়ে নিতে পারে, আমরা কোনও তৃতীয় পক্ষকে বিব্রত করতে চাই না বলেও মন্তব্য করেন।

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক পাকিস্তানের সেই আশায় ‘পাকাপাকি আঘাত হেনেছে’ বলে দাবি করল বিজেপি। ট্রাম্প সম্প্রতি কয়েকবার কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সালিশির ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু ভারত তার চিরাচরিত অবস্থান বজায় রেখে তা নাকচ করে দিয়েছে। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সোমবার মোদীও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জায়গা নেই বলে জানিয়ে দেন, ট্রাম্পকে পাশে বসিয়েই স্পষ্ট বলেন, দুটি দেশ নিজেদের মধ্যে আলোচনাই করেই সব সমস্যা মিটিয়ে নিতে পারে, আমরা কোনও তৃতীয় পক্ষকে বিব্রত করতে চাই না বলেও মন্তব্য করেন। ট্রাম্প মোদীর সঙ্গে এদিনের বৈঠকের আগেও বলেছিলেন, ফ্রান্সের বিয়েরিত্জ শহরে জি-৭ সামিটের ফাঁকে তাঁর সঙ্গে তিনি কাশ্মীর নিয়ে কথা বলবেন। কিন্তু আজ ট্রাম্প জানান, তিনি ও মোদী গতকাল রাতে কাশ্মীর নিয়ে ‘বিস্তারিত আলোচনা’ করেছেন এবং ভারত ও পাকিস্তান, নিজেরাই বিষয়টি মিটিয়ে ফেলতে পারে বলেও তিনি মনে করেন। এ ব্যাপারে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাওয়ের প্রতিক্রিয়া, পাকিস্তানের প্রোপাগান্ডা চূড়ান্ত মার খেল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনায়। পাকিস্তান আশা করছিল, এমন কোনও বিবৃতি আসবে যাতে তাদের শেষ আশার আলোটুকু থাকবে। কিন্তু সেই বৈঠক স্পষ্ট করে দিয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক স্তরেই আলোচনা করতে হবে। আমেরিকা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ব্যাপারে ভারতের অবস্থানে ইতিমধ্যে সায় দিয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতাটি।

সেরা শিরোনাম

Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget