এক্সপ্লোর

ভারতে দিন আনা দিন খাওয়া গরিব প্রচুর, যাবতীয় আর্থিক কার্য্যকলাপ পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়, মোদিকে চিঠি রাহুলের

রাহুল লিখেছেন, বহু দূরে বাড়ি। সেখানে পৌঁছতে ওদের খুবই কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের ওদের আশ্রয়ের ব্যবস্থা করে সরাসরি ওদের ব্যাঙ্কে টাকা ফেলার ব্যবস্থা করতে হবে যাতে চরম প্রতিকূলতার মধ্যেও পরের কয়েকটা মাস ওরা বেঁচে থাকতে পারে।

করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত বর্তমান সঙ্কটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকার বার্তা দিয়েও তাঁকে লেখা চিঠিতে আমাদের দেশবাসী, সমাজ ও অর্থনীতির ওপর দেশব্যাপী লকডাউনের কী ‘বিধ্বংসী ক্ষতিকর প্রভাব-প্রতিক্রিয়া’ হতে চলেছে,তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আবেদন করলেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন,ভারতকে করোনা সংক্রমণ পরীক্ষার সংখ্যা এক লাফে অনেক বাড়াতে হবে, পাশাপাশি লকডাউনে চালু হওয়া বিধিনিষেধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে সরকারি টাকা দেওয়ার গুরুত্বের কথাও বলেছেন তিনি। চিঠিতে রাহুল ভারতের একান্ত নিজস্ব পরিস্থিতির উল্লেখ করে সওয়াল করেছেন যে, ইতালি বা চিনের মতো দেশগুলি লক ডাউন জারি করেছে, কিন্তু ভারতকে হয়তো আলাদা রাস্তা নিতে হবে। এর কারণ ভারতে দিন আনা দিন খাওয়া গরিবের সংখ্যাটা প্রচুর। ভারতে দৈনিক আয়ের ওপর ভরসা করে চলা গরিবের সংখ্যাটা এতই যে যাবতীয় আর্থিক কার্য্যকলাপ পুরোপুরি বন্ধ রাখা যেতে পারে না। অর্থনৈতিক ক্রিয়াকলাপ স্তব্ধ করে দিলে কোভিড ১৯ ভাইরাসের ফলে যে মৃত্যু ঘটছে, তা কয়েকগুণ বাড়বে। ২১ দিনের লকআউট ঘোষণা হওয়ায় গণপরিবহণ পুরোপুরি স্তব্ধ। দলে দলে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা আয়ের রাস্তা বন্ধ দেখে হেঁটেই নিজের নিজের গ্রামের বাড়ির লক্ষ্যে বাক্স-প্যাঁটরা বেঁধে বেরিয়ে পড়েছেন। এই বিরাট সঙ্কটের উল্লেখ করে রাহুল বলেছেন, সরকারকে এখনই সামাজিক সুরক্ষা জাল জোরদার করে ওদের রক্ষা করতে আমাদের হাতে যা যা সরকারি সম্পদ, রসদ আছে, তাকে কাজে লাগাতে হবে। তবে রাহুল সরকারের আর্থিক প্যাকেজের ঘোষণা ‘প্রথম ভাল পদক্ষেপ’ আখ্যা দিয়ে তার দ্রুত রূপায়ণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন, যাতে দিনমজুর ও পরিযায়ী শ্রমিকদের দ্রুত সুরাহা হয়। রাহুল লিখেছেন, বহু দূরে বাড়ি। সেখানে পৌঁছতে ওদের খুবই কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের ওদের আশ্রয়ের ব্যবস্থা করে সরাসরি ওদের ব্যাঙ্কে টাকা ফেলার ব্যবস্থা করতে হবে যাতে চরম প্রতিকূলতার মধ্যেও পরের কয়েকটা মাস ওরা বেঁচে থাকতে পারে। রাহুল আরও লিখেছেন, এই ভাইরাসের প্রকৃত ফল হিসাবে যে বিপর্যয়ের আঘাত আসতে চলছে, তা থেকে আমাদের মুখ্য অর্থনৈতিক ও স্ট্যাটেজিগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে একটা প্রতিরোধের দেওয়াল তৈরি করা জরুরি। এখন থেকে কয়েকটা সপ্তাহ পর আমাদের অর্থনৈতিক কাজকর্ম বন্ধ হওয়ার প্রভাব টের পাওয়া যাবে। পাশাপাশি যে কোনও পুনর্গঠনের প্রয়াসে ভারতের অসংগঠিত অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-ব্যবসা যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেকথাও বলেছেন রাহুল।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget