এক্সপ্লোর

Siliguri Student Suicide : অঙ্কের আঁকিবুকির মাঝে লেখা 'মা আই কুইট', স্কুলছাত্রের আত্মহত্যায় শোকস্তব্ধ শিলিগুড়ি

মনোবিদ চিকিৎসক নির্মল বেরা জানিয়েছেন, সম্ভবত কোনও অবসাদ বা হতাশা থেকেই আত্মহনন।

মলয় চক্রবর্তী ও সনৎ ঝা, শিলিগুড়ি (দার্জিলিং) : হোয়াইট বোর্ডে (White Board) অঙ্কের (Mathematics) আঁকিবুকি। পাশে একট্টা ছোট্ট স্মাইলি (Smily)। আর তার পাশে লেখা 'মা আই কুইট' (I Quit)। শিলিগুড়ির (Siliguri) মেধাবী এক ছাত্রের আত্মহত্যায় (Suicide) শোকস্তব্ধ ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকা। শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের ছাত্র সোমনাথ সাহা (১৮)-র আত্মহত্যা যেন মনে করিয়ে দেয় প্রখ্যাত হিন্দি সিনেমা 'ত্রি ইডিয়েটস'-এর সেই হৃদয় বিদারক দৃশ্য। যেখানে অত্যন্ত প্রতিভাবান এক ছাত্র পড়াশোনার চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর বোর্ডে লিখে গিয়েছিল 'আই কুইট'। শিলিগুড়ির পড়ুয়াও অবশ্য ঠিক কোন কারণে আত্মহননের পথ বেছে নিয়েছে, তা নিয়ে রয়েছে প্রবল ধোঁয়াশা। দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরের পড়াশোনা করছিল সে। বিকেলে সোমনাথের ঠাকুমা ঘরে ঢুকে দেখেন ফ্যান থেকে ঝুলছে সোমনাথ।

স্থানীয় সূত্র ও সোমনাথের স্কুল মারফত জানা গিয়েছে, পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিল সে। এবারে উচ্চ মাধ্যমিকে বসতে চলা সোমনাথ মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল। একাদশ শ্রেণিতে সে পেয়েছিল প্রায় ৮৫ শতাংশ নম্বর। পড়াশোনার জন্য ছেলেকে কোনওদিন তারা চাপ দেননি বলেই জানিয়েছেন সোমনাথের বাবা সুবীর সাহা। পেশায় ওষুধের দোকানের কর্মী শোক সামলাতে সামলাতে জানিয়েছেন, ছেলে পড়াশোনায় বরাবরই ভাল ছিল। ওকে কিছু বলার প্রয়োজন পড়ত না। নিজের মতোই পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস ছিল সে। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে খেলাধুলোও করত। স্কুল পড়ুয়ার এভাবে আত্মহত্যা প্রসঙ্গে মনোবিদ চিকিৎসক নির্মল বেরা জানিয়েছেন, সম্ভবত কোনও অবসাদ বা হতাশা থেকেই আত্মহনন। পাশাপাশি তিনি জানান, এই মুহূর্তে সারা বিশ্বে যত আত্মহত্যা হচ্ছে, তার পাঁচ ভাগের একভাগই ভারতে।

মাঝে স্কুল বন্ধ থাকায় বাড়িতে থেকে নিজের মতোই পড়াশোনা-খেলা নিয়ে সোমনাথ ব্যস্ত থাকত বলেই জানিয়েছেন স্থানীয়রাও। তাদের পাশাপাশি শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের প্রিয় ছাত্রের আত্মহত্যার ঘটনায় হতবাক। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। আপাতত ঠিক কী কারণে এই আত্মহত্যা, সেই নিয়েই খোঁজ চলছে। 

আরও পড়ুন- ঘরজামাই হতে অস্বীকার, শ্বশুরের প্রাণনাশের হুমকি থেকে বাঁচতে আত্মহত্যা, দাবি পরিবারের

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget