এক্সপ্লোর

Air Hostess Death:গলার নলিকাটা অবস্থায় মুম্বইয়ে উদ্ধার বিমানসেবিকার দেহ, ধৃত হাউজিংয়ের ঝাড়ুদার

Mumbai Air Hostess Death:রক্তের ছোটখাটো পুকুর, মাঝখানে গলাকাটা অবস্থায় ভাসছেন তরুণী। গত কাল অর্থাৎ রবিবার সন্ধেয় আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে এই ভাবেই উদ্ধার হয়েছিল রূপল ওগরের দেহ

মুম্বই: রক্তের ছোটখাটো পুকুর, মাঝখানে গলাকাটা অবস্থায় ভাসছেন তরুণী। গত কাল অর্থাৎ রবিবার সন্ধেয় আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে এই ভাবেই উদ্ধার হয়েছিল রূপল ওগরের দেহ। তার পর থেকে নেটদুনিয়ায় (social media) তুমুল হইচই। এমন নির্মম ঘটনার নেপথ্য়ে কে? আপাতত তরুণীর খুনে মূল অভিযুক্ত সন্দেহে বিক্রম অটওয়াল নামে এক ৪০ বছরের ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। (mumbai police) প্রাথমিক ভাবে খবর, রূপল যে হাউজিং সোসাইটিতে থাকতেন, সেখানকার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন বিক্রম। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর স্ত্রীকেও। (Air Hostess Death) 

ভয়ঙ্কর ঘটনা...
পেশায় একটি বিমানসংস্থার শিক্ষানবিশ বিমানসেবিকা রূপল আদতে ছত্তিসগড়ের বাসিন্দা। কর্মসূত্রে গত এপ্রিলে মুম্বইয়ে 'শিফট' করেছিলেন। প্রাথমিক ভাবে উঠে এসেছে, মুম্বইয়ের ফ্ল্যাটে বোন  এবং বোনের বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতেন ২৫ বছরের তরুণী। তদন্তে জানা যায়, রূপলের বোন ও তাঁর প্রেমিক আপাতত সেখানে নেই।  গত কাল অর্থাৎ রবিবার মেয়েকে বার বার মোবাইল ফোনে চেষ্টা করেও পাননি তরুণীর মা-বাবা। মোবাইল বার বার বেজে কেটে যায়। কিন্তু রূপল ধরেননি। কিছু একটা সন্দেহ করেছিলেন তাঁরা। মুম্বইয়ে তরুণীর বন্ধুদের তাই একবার মেয়ের ফ্ল্যাটে গিয়ে খোঁজখবর নিতে অনুরোধ করেন। কিন্তু বন্ধুরা দেখেন, তাঁর ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ করা ছিল। খবর দেওয়া হয় পুলিশে।  পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে। দেখে, রক্তের মধ্যে ভাসছেন রূপল। তাঁর গলার নলি কাটা। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তরুণীকে। কিন্তু আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের দাবি...
পরে পুলিশ বলে, 'মূল অভিযুক্ত বিক্রম অটওয়ালকে গ্রেফতার করা হয়েছে। বাকি ক্লু খুঁজতে হাউজিংয়ের সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হচ্ছে।' আপাতত তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন পরিণতি হল এই তরুণীর? কে বা কারা এর নেপথ্যে? বিক্রমকেই বা কেন গ্রেফতার করা হল? রূপলের মর্মান্তিক পরিণতির সঙ্গে কি তাঁর এমন কোনও যোগসূত্র পুলিশ পেয়েছে যা প্রকাশ্য়ে আনা হয়নি? হাড় হিম করা এই ঘটনা নতুন করে উস্কে দিয়েছে দিল্লির শ্রদ্ধা ওয়াকারের খুনের স্মৃতি। ভয়াবহতার নিরিখে শ্রদ্ধার ঘটনা জেনে শিউরে উঠেছিল গোটা দেশ। অভিযোগ ছিল, প্রথমে শ্রদ্ধাকে  খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করে  'প্রেমিক' আফতাব পুনাওয়ালা। তারপরও পরিচয় যাতে বোঝা না যায়, সেটা নিশ্চিত করতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারের মুখ আগুনে পুড়িয়েছিল আফতাব। ফ্রিজ কিনে এনে প্রেমিকার খণ্ড-বিখণ্ড দেহ তাতে ঢুকিয়ে রেখে তারপর রোজ রাতে চলত সেগুলো জঙ্গলে ফেলে দেওয়ার কাজ।

আরও পড়ুন:এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার মা-বাবা, পৌঁছলেন নবান্নে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
Abhijeet Dipke : CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget