এক্সপ্লোর

Avantika Express: AC কামরার ভিতরে অঝোরধারা ! রেলমন্ত্রীকে নিশানা কংগ্রেসের

Avantika Express Rain Water Leaks: বাতানুকূল কামরার ভিতরে অঝোরধারা, রেলমন্ত্রীকে নিশানা করে কী বলল কংগ্রেস ?

নয়াদিল্লি: অবন্তিকা এক্সপ্রেসের (Mumbai Indore Avantika Express) বাতানুকূল কামলার ভিতরে অঝোরধারা। বাইরে তখন বৃষ্টি পড়ছে।  এদিকে এসি কামরার ভিতরেও আচমকাই শুরু হল ছাদ ভেদ করে বৃষ্টি। আজ্ঞে হ্যাঁ, বৃষ্টি তো ভালবাসেন অনেকেই, তবে যেমন বাড়ির ছাদ ভেদ করে বৃষ্টি দেখে কেউই আহ্লাদে আটখানা হন না। ঠিক তেমনই বাতানুকুল কামরায় এসির জল হোক কী বৃষ্টির জল, লাক্সারি সফরের মাঝে এমন অঝোর ধারায় ভোগান্তি যে চরমে নিয়ে যায় যে, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। আর ঠিক এমন এক ভিডিও আপলোড করে, ট্যুইটারে রেলমন্ত্রীকে (Rail Minister) নিশানা করেছে কংগ্রেস (Congress)।  

 মূলত ওই ভিডিতে স্পষ্ট ফুটে উঠেছে, মুম্বই-ইন্দোর অবন্তিকা এক্সপ্রেসের এসি কামরার ছাদ ভেদ করে ভিতরে পড়ছে বৃষ্টির জল। সামনে বসে থাকা এক যাত্রীকে দেখা গিয়েছে ভিডিওতে। যিনি রীতিমত সমস্যায় পড়েছেন। বৃষ্টি থেকে বাঁচতে এক কোণায় গিয়ে বসেছেন। কারণ একে এসি কামরা, তার উপর বৃষ্টি জল পড়ে শরীর খারাপ হওয়ার একটা আশঙ্কায় ভুগছেন অনেকেই। গোটা কামরায় গড়িয়ে পড়েছে সেই জল। স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আরও অনেকেই এই ভিডিও ইতিমধ্যেই শেয়ার করেছে। 

এদিকে মুম্বইয়ে গত শুক্রবার থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। আর সেই বৃষ্টির মাঝেই অঘটন বাতানুকূল কামরাতেও। যদিও এর আগেই হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। প্রতিবছরই বৃষ্টিতে একাকার অবস্থা হয় ফিল্ম নগরীতে। রেল লাইনে জল জমা থেকে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও জল জমে। সেসব তো আছেই, তবে এবার সব ধাপ পেরিয়ে এই ঘটনায় রেলমন্ত্রকের দিকেই আঙুল তুলল কংগ্রেস।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

অপরদিকে, তার উপর বছর পার হলেই লোকসভা নির্বাচন। সদ্য হয়ে গিয়েছে, বিরোধীদের বৈঠক পাটনাতে। যেখানে ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি সরকারকে জোর নিশানা করেছিলেন খোদ রাহুল গাঁধী। তিনি বলেছিলেন 'যে নীতি এবং আদর্শের ওপর ভারত দাঁড়িয়ে আছে তার ভিতে আক্রমণ চালাচ্ছে বিজেপি, আরএসএস', এটা আদর্শের লড়াই আর এখানে আমরা সবাই একসঙ্গে আছি'। তিনি আরও বলেছিলেন, 'আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা একসঙ্গেই কাজ করব। আমাদের আদর্শকে আমরা রক্ষা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া আজ শুরু হল এবং এটা আমরা এগিয়ে নিয়ে যাব।' 

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget