এক্সপ্লোর

Mumbai Incident: শরীরী অচেতনতার মাশুল, প্রথম ঋতুস্রাবের মর্মপীড়ায় চরম পদক্ষেপ কিশোরীর

Teen Death: ময়না তদন্তের পর রিপোর্টে কোনও অস্বাভাবিকতার চিহ্ন পাওয়া যায়নি। এখন পুলিশ মেয়েটির পরিবার এবং স্কুল ও পাড়ার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে।

নয়াদিল্লি: বয়স ১৪-এ পৌঁছেছিল কিশোরীর। কিন্তু তখনও তাঁর ঋতুস্রাব (Periods) বা সেই সংক্রান্ত যন্ত্রণার কোনও ধারণা ছিল না। এদিকে কালের নিয়মে শরীরে ঘটেছে স্বাভাবিক বদল। যা আচমকা মেনে নিতে বোধ হয় সমস্যা হয়েছিল তার। প্রথম ঋতুস্রাবের যন্ত্রণা, কষ্ট সহ্য করতে না পেরে আত্মঘাতী হল কিশোরী। ঘটনা মুম্বইয়ের (Mumbai) মালাডের (Malad)। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গত ২৬ মার্চ।

প্রথম ঋতু্স্রাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী কিশোরী

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী কিশোরীর ঋতুচক্র (menstrual cycle) সম্পর্কে কোনও রকমের ধারণা ছিল না, এবং প্রবল যন্ত্রণার কথা বাড়ির লোকজনের কাছেও সে গোপন করে যায়। কিন্তু এই প্রবল কষ্ট সহ্য করতে না পেরে, মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে বসে সে। নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই কিশোরী। তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হলেও, নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

ময়না তদন্তের পর রিপোর্টে কোনও অস্বাভাবিকতার চিহ্ন পাওয়া যায়নি। এখন পুলিশ মেয়েটির পরিবার এবং স্কুল ও পাড়ার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও সেই একই বিষয়ে সাধারণ মানুষের পিছিয়ে পড়ার কথাই বলে দিচ্ছে যেন। টিনএজার্স, অর্থাৎ সদ্য কৈশোরে পৌঁছনো মেয়েদের জন্য বিশেষত, ঋতুচক্র সংক্রান্ত শিক্ষা বা সচেতনতা যে কতটা জরুরি, তা আরও একবার প্রমাণিত। ঋতুস্রাব এবং সেই সংক্রান্ত ব্যবহার প্রক্রিয়ার ওপর প্রবল কাউন্সেলিঙের প্রয়োজনীয়তাও তুলে ধরছে এই ঘটনা।

আরও পড়ুন: SLIM Moon Lander: ভারতের চন্দ্রযান-৩ পারেনি, মুখ থুবড়ে পড়েও দুই চন্দ্রনিশি অক্ষত জাপানের SLIM, জেগে উঠল আবারও

এই ঘটনায় মৃতার পরিবার ও বন্ধুবান্ধবদের খুব শীঘ্রই জিজ্ঞাসাবা করা হবে, এবং তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে খবর। এই মর্মান্তিক ঘটনাটি জীবনের এই প্রাকৃতিক শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া কিশোর-কিশোরীদের সঠিক তথ্য এবং সহায়তা প্রদানের গুরুত্ব মনে করিয়ে দেওয়ার কাজ করে। ঋতুচক্র বা ঋতুস্রাব সংক্রান্ত পুরনো গল্প কাহিনি দূর করে, এই ঋতুস্রাব সংক্রান্ত সমস্ত উদ্বেগ দূর করার জন্য শিক্ষামূলক উদ্যোগ এবং খোলাখুলি কথোপকথনের প্রয়োজনীয়তা প্রতিফলিত করছে এই ঘটনা। যার ফলে  শেষ পর্যন্ত মানসিক সুস্থতা আসতে পারে সকলের কাছে এবং ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক অঘটন আর না ঘটে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Priyanka Gandhi on NEET: ‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget