এক্সপ্লোর

Minor Girl Assaulted in UP: ১১ বছরের মূক ও বধির কন্যাকে ধর্ষণ, আঘাতের চিহ্ন গোটা শরীরে, ফের উত্তরপ্রদেশ

Uttar Pradesh News: উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে।

রামপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় এখনও অধরা কয়ের জন অভিযুক্ত। সেই আবহেই ফের ভয়ঙ্কর ঘটনা সামনে এল উত্তরপ্রদেশ থেকে। এবার ১১ বছরের মূক ও বধির কন্যাকে ধর্ষণ এবং তার উপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ সামনে এল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার ওই মেয়েটি। (Minor Girl Assaulted in UP)

উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার সন্ধে থেকে নিখোঁজ ছিল ১১ বছরের মূক ও বধির মেয়েটি। তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বুধবার সকালে নগ্ন ও অচৈতন্য অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা যায় মেয়েটিকে তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে। উন্নত চিকিৎসা পরিষেবার জন্য পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেরঠে। (Uttar Pradesh News)

এই ঘটনায় নাবালিকাকে ধর্ষণের FIR দায়ের করেছে পুলিশ। মামলা দায়ের করা হয়েছে POCSO ধারাতেও। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২৪ বছর বয়সি দান সিংহ নামের এক যুবককে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। নির্যাতিতার গ্রামেই বাস ওই যুবকের। হেফাজতে নিতে গেলে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তার পায়ে গুলি লাগে।  তাকে গ্রেফতার করা হয়েছে। 

নির্যাতিতাকে পরীক্ষা কর দেখেন যে চিকিৎসক, তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, পরিষ্কার ধর্ষণ করা হয়েছে। এক বা একাধিক জন যুক্ত থাকতে পারে। মেয়েটির যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভারী কিছু দিয়ে মুখে আঘাত করা হয়। মুখ পুরো ফুলে গিয়েছে। এতটাই সন্ত্রস্ত মেয়েটি যে চোখেমুখে তা ফুটে উঠেছে। এমন যৌন নির্যাতনের ঘটনা আগে দেখেননি বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। 

রামপুরের পুলিশ প্রধান বিদ্যাসাগর মিশ্র জানিয়েছেন, মেয়েটির মা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যে, মেয়ে কথা বলতে পারে না, শুনতেও পারে না। তার উপর যৌন নির্যাতন হয়েছে।  মেয়েটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে মেয়েটির সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেয়েটিকে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যেতে দেখা যায় তাকে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget