এক্সপ্লোর

Myanmar Earthquake : শুক্রবারের নমাজের সময়ই ভয়ঙ্কর ভূমিকম্প, ধ্বংস বহু মসজিদ, মুহূর্তে শেষ ৭০০ প্রাণ

Eid Namaz : ৬০টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও কোনওটি একেবারে ধ্বংস হয়ে গেছে। রমজান মাসে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন নমাজরত বহু মানুষ। 

মায়ানমারে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা । ইতিমধ্যেই দেড় হাজারেরও বেশি দেহ উদ্ধার হয়েছে। আরও বহু প্রাণহীন দেহ আটকে ধ্বংসস্তূপের নিচে। আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭।  তার ঠিক ১২ মিনিটের মাথায় ফের কম্পন! এবার কম্পনের মাত্রা ৬.৪। তারপর আবারও রাতের দিকে কেঁপেছে মান্দালয়। এক মার্কিন ভূ- বিজ্ঞানীর মতে, মাটির নিচে এই ভূমিকম্পে যে ব্যাপক পরিমাণ শক্তি নির্গত হয়েছে, তা ৩৩৪টি পরমাণু বোমার শক্তির সমান। এই বিরাট মাপের কম্পনে মৃতের সংখ্যা যে কোথায় গিয়ে থামবে, তা ভাবতেই শিউরে উঠছেন উদ্ধারকারীরা। 

নমাজের সময়ই মৃত্যু

সোমবার ইদ। আর তার আগে শুক্রবারই এই ভয়াবহ ভূমিকম্প ঘটে। ইন্ডিয়া টু-ডে তে প্রকাশ, একটি মুসলিম সংগঠন জানিয়েছে, পবিত্র রমজান মাসে শুক্রবারের নামাজের সময় এদিন মায়ানমারে প্রাণ হারিয়েছেন ৭০০ জনেরও বেশি। স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সদস্য তুন কি সোমবার জানান,সে-দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬০টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও কোনওটি একেবারে ধ্বংস হয়ে গেছে। রমজান মাসে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন নমাজরত বহু মানুষ। 

বেশিরভাগ মসজিদই পুরনো               

 ইন্ডিয়া টু-ডে তে প্রকাশ, ইরাবতী অনলাইন নামক নিউজ সাইটে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে  ভূমিকম্পের সময় বেশ কয়েকটি মসজিদ ভেঙে পড়েছে। মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তুন কি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মসজিদই পুরনো । ফলে ভূমিকম্পের  অভিঘাত সহ্য় করতে পারেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 

এখনও বহু মানুষ নিখোঁজ

সোমবারের তথ্য অনুসারে, মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহর পর মৃতদেহ উদ্ধার হয়েই চলেছে।  মায়ানমারের সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভিকে বলেছেন আহতের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এখনও বহু মানুষ নিখোঁজ।   

মার্কিন ভূ- বিজ্ঞানী সতর্ক করেছেন, শুক্রবারের ভূমিকম্পের পর যা পরিস্থিতি তাতে আবারও নড়ে উঠতে পারে মান্দালয়। মায়ানমারে  ভূমিকম্পের প্রবণতা চলতে পারে কয়েক মাস ধরে । সে-দেশের মাটির নিচে ইন্ডয়ন টেকটোনিক প্লেট ও  ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ক্রমাগত সংঘর্ষ চলছেই। আর তার ফল হতে পারে মারাত্মক।  


 

সেরা শিরোনাম

Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget