এক্সপ্লোর

Russia-Ukraine: রুশ আগ্রাসন 'ন্যায়সঙ্গত', পুতিনের পাশে মায়ানমারের জুন্টা সরকার

Russia's Ukraine invasion: জুন্টার মুখপাত্র জাও মিন তুন বলেছেন যে মস্কোর সামরিক বাহিনী "তাদের দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য যা যুক্তিযুক্ত মনে করেছে তা পালন করেছে"।

নয়া দিল্লি: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন "ন্যায়সঙ্গত" শুক্রবার এমনটাই জানাল মায়ানমায়ের জুন্টা সরকার। তাঁদের প্রধান মিত্র শক্তি এবং অস্ত্র সরবরাহকারীকেই সমর্থন করেছে তাঁরা।  জুন্টার মুখপাত্র জাও মিন তুন বলেছেন যে মস্কোর সামরিক বাহিনী "তাদের দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য যা যুক্তিযুক্ত মনে করেছে তা পালন করেছে"।

প্রসঙ্গত, গত বছরই মস্কোতে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারকের প্রধানের সঙ্গে দেখা করেছিল জুন্টা প্রধান। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে বলেছিলেন যে রাশিয়ার সহযোগিতার জন্যই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে তাঁরা। এদিকে জুন্টা ক্ষমতায় আসার পর ১৫০০ এরও বেশি নিহতের ঘটনা ঘটেছে। 

এদিকে, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়েছেন, মস্কোকে যে সব দেশ সমর্থন করবে তাঁদেরকে আগাম সতর্কতা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, "যে দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আগ্রাসনকে সমর্থন করবে, তাঁদের বিরুদ্ধে একযোগে সুর চড়ানো হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে ভারত ইউক্রেনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই সহমত পোষণ করবে।

অন্যদিকে, ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে আজ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। জানা গিয়েছে ভারতীয় সময় রাত ১টা নাগাদ রাশিয়া-ইউক্রেন নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। এখানে এই গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে অংশ নিচ্ছে ভারত-সহ ১৫টি দেশ। রুশ আগ্রাসন না ইউক্রেনের পরিস্থিতি, কোন দেশ কার পক্ষে? আজ মধ্যরাতেই নিরাপত্তা পরিষদে ভোটাভুটি।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, চূড়ান্ত খসড়া দেখে রাশিয়া-ইউক্রেন নিয়ে অবস্থান নেওয়া হবে। ইউক্রেনের সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ডাক রাশিয়ার। শর্ত সাপেক্ষে ইউক্রেন নিয়ে আলোচনার আশ্বাস ভ্লাদিমির পুতিনের।  ক্রিমিয়া রাশিয়ার অংশ মানতে হবে ইউক্রেনকে, শর্ত পুতিনের।ন্যাটো সদস্য হব না, মুচলেকা দিতে হবে ইউক্রেনকে, এমন শর্তও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।                          

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget