এক্সপ্লোর

Nandigram By Election: নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির প্রার্থী চন্দ্রনাথ রথের মা? ইঙ্গিতপূর্ণ মন্তব্য হাসিরাণি রথের

Chandranath Rath Mother: নন্দীগ্রামের রাজনীতিতে জল্পনা চলছে, বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে চন্দ্রনাথ রথের মা হাসিরাণি রথকে। 

নন্দীগ্রাম: পুজোর মণ্ডপে ঢাক বেজে ওঠার আগেই রাজ্যে ফের ভোটের বাদ্যি। ৬ অক্টোবর উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির ৫ টি বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে। ওইদিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে।

জোড়া আসনে ভোট হলেও, সবার নজর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রামের দিকেই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রেই তৎকালীন মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ৯৫৬ ভোট হারান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

চলতি বছরে সেই নন্দীগ্রামে ফের জয়ী হন শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৯ হাজার ৬৬৫ ভোটে হারিয়েছেন তিনি। অন্যদিকে ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। 

২০১১ সালে পশ্চিমবঙ্গে পালাবদলের অন্যতম আঁতুড়ঘর যে নন্দীগ্রাম। সেখানে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সহ সভাপতি ছিলেন আবু তাহের। পরে, নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতিও দায়িত্ব সামলেছেন। ৪ মে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। নন্দীগ্রামে উপনির্বাচনের আগে সেই আবু তাহেরই এখন বেসুরো বাজছেন। 

আরও পড়ুন:- দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম

তাঁকে বলতে শোনা যায়, ‘নন্দীগ্রাম আন্দোলন করতে গিয়ে অনেক ভুল করেছি। আন্দোলন করতে গিয়ে এখানে অনেকে লাভবান হয়েছেন। নন্দীগ্রামের মানুষ কিন্তু লাভবান হয়নি। অ্য়াডভান্টেজ বিজেপির। যে কেউ বলবে। যিনি হচ্ছে বিরোধী দলনেতা ছিল, তিনি এখান থেকে দাঁড়িয়েছিলেন। যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন। তিনি ক্ষমতায় আছে। অতএব নন্দীগ্রামে উন্নয়ন বলুন আর যাই বলুন, তিনিই দেখবেন। শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রামের মানুষ না থাকলে, সে এত ভোটে জেতে কী করে? উপনির্বাচনে ফলাফল যা হওয়ার তাই হবে। আমার প্রেডিকশন হচ্ছে বিজেপি এগিয়ে থাকবে।’

দল প্রার্থী করতে চাইলে তিনি যে নাকচ করে দেবেন সাফ জানিয়ে দিয়েছেন আবু তাহের। ‘না সেটা আমি (নন্দীগ্রামে প্রার্থী হওয়া) নাকচ করব। আমি আসল সময়ে যখন হচ্ছে টিকিট পেলাম না, তা একটা কঠিন সময়ে আমি কেন, জেনেশুনে লড়াই করতে গিয়ে হাত-পা ভাঙব। কঠিন সময় বলতে দু'দুবার ২০২১ এবং ২০২৬ সালে এখানে পরাজয় হয়েছে। তারপরে তো আর জায়গাটা সহজ নয়। কঠিন জায়গা। সহযোগিতা আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সব নিজেদের করতে হচ্ছে। হতাশ তো প্রথম থেকেই হচ্ছে।’

আবু তাহেরের দাবি নন্দীগ্রামে বিজেপিই জিতবে। বিধানসভা ভোটের ফল বেরনোর ঠিক দু'দিনের মাথায়, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গাড়ির মধ্যেই গুলি চালিয়ে খুন করা হয়। নন্দীগ্রামের রাজনীতিতে জল্পনা চলছে, বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে চন্দ্রনাথ রথের মা হাসিরাণি রথকে। এ বিষয়ে হাসিরাণি জানান, ‘CM সাহেব শুভেন্দু বাবুই হচ্ছেন আমার পরিবারের অভিভাবক। উনি যদি আমাকে কোনও দায়িত্ব দেন, আমি মাথা নেব।’ 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget