এক্সপ্লোর

Narada sting Case: নারদকাণ্ডে ধৃতদের জামিন স্থগিতের নির্দেশ পুর্নর্বিবেচনার আর্জিতে অনুমোদন হাইকোর্টের

সোমবার ৪ জনের জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রাজ্যের ২ মন্ত্রী, ১ বিধায়ক ও প্রাক্তন মেয়র।

কলকাতা:  নারদকাণ্ডে হাইকোর্টের নির্দেশ পুর্নর্বিবেচনার আবেদন ধৃত চার নেতা-মন্ত্রীর।ধৃতদের তরফে হাইকোর্টের সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা। হাইকোর্টে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন তিন আইনজীবী। পুনর্বিবেচনার আর্জি পেশে অনুমোদন দিয়েছে হাইকোর্ট। এই আর্জির সঙ্গে সিবিআইয়ের দায়ের করা মামলা- কাল দুটি মামলার একসঙ্গে শুনানি হবে।
নারদকাণ্ডে জেলে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়।সোমবার ৪ জনের জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রাজ্যের ২ মন্ত্রী, ১ বিধায়ক ও প্রাক্তন মেয়র।আপাতত বুধবার পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে রাজ্যের ২ মন্ত্রী, ১ বিধায়ক ও প্রাক্তন মেয়রকে।

এদিকে জানা গেছে যে, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই। নারদকাণ্ডে রাজ্যের ৩ বিধায়ক ও প্রাক্তন মেয়রকে গ্রেফতারের ঘটনায় ক্যাভিয়েট দাখিল করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, কিছুক্ষণের মধ্যে এই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই। 

জানা গেছে, অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি দু’জন।  সকালে এসএসকেএম-এ আনা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কেও।  গতকাল হাইকোর্ট তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়ার পর সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চারজনকেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ বোধ করায় ভোররাতে, পৌনে চারটের সময় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সুব্রত মুখোপাধ্যায় কোনও পরীক্ষা না করিয়ে জেলে ফিরে যান। মদন মিত্রের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়।  শোভন চট্টোপাধ্যায়কেও শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। মদন মিত্র রয়েছেন এসএসকেএমের উডবার্ন ব্লকের ১০৩ নম্বর কেবিনে। শোভন চট্টোপাধ্যায় ১০৬ নম্বর কেবিনে রয়েছেন।  
প্রেসিডেন্সি জেলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম।  রাতে একবার অসুস্থতা বোধ করায় সুব্রত মুখোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তারপর আবার জেলে ফিরিয়ে আনা হয়।  জেল সূত্রে খবর, সুব্রত এবং ফিরহাদের অসুস্থতার কারণে তাঁদের পরীক্ষা করেন জেলের চিকিত্সসকরা। 

 

সেরা শিরোনাম

Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
Coochbehar News: '৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
'৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget