এক্সপ্লোর

Narada Sting Row: করোনাকালে নারদা গ্রেফতারে ‘অসন্তোষ’,  দাঁতনে বিজেপি ছাড়লেন দুই নেতা

পথ দেখিয়েছেন দীপেন্দু বিশ্বাস। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলারের কাছ থেকে পাস নিয়ে এবার দল ছাড়ার হিড়িক গেরুয়া শিবিরে। রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতির মধ্যে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি ছাড়লেন দুই নেতা।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে নারদ মামলায় তৃণমূলের মন্ত্রী, বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি ছাড়লেন দুই নেতা। এই ঘটনায় বিজেপিকে ধান্দাবাজির দল বলে কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের সঙ্গে তলে তলে যোগাযোগ করেই এমন ব্যক্তিগত মতামত দিচ্ছেন দলত্যাগীরা।

পথ দেখিয়েছেন দীপেন্দু বিশ্বাস। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলারের কাছ থেকে পাস নিয়ে এবার দল ছাড়ার হিড়িক গেরুয়া শিবিরে। রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতির মধ্যে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি ছাড়লেন দুই নেতা। দাঁতনে বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি রঞ্জিত মল্লিক এবং দাঁতন কিষাণ মোর্চার সভাপতি বিকাশ দাস।শুক্রবার দু’জনেই তাঁদের পদত্যাগপত্র পাঠিয়েছেন বিজেপির জেলা সভাপতির কাছে।

বিকাশ দাস বলেছেন, করোনার মধ্যে যে ভাবে রাজ্যের মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে, এটা ভাল লাগেনি। রঞ্জিত মল্লিক বলেছেন, করোনা পরিস্থিতিতে আতঙ্কে রয়েছি। দূরত্ব বজায় রেখে কাজ করছি। এই সময় গ্রেফতার করাটা ঠিক হয়নি।

১৭ মে বিশাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই।

কলকাতায় করোনা মোকাবিলার দায়িত্বে থাকা পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও মন্ত্রী ফিরহাদ হাকিম জেলবন্দি হওয়ায়, করোনা প্রতিরোধ ও টিকাকরণের কাজ ধাক্কা খেয়েছে বলে অভিযোগ করে তৃণমূল।

ঘটনাচক্রে চার হেভিওয়েটের গ্রেফতারির দিনই দিলীপ ঘোষের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে বিজেপির সঙ্গ ত্যাগ করেন দীপেন্দু বিশ্বাস। বসিরহাট-দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক দাবি করেন, নারদকাণ্ডে গ্রেফতার প্রতিহিংসার রাজনীতি। তা ভাল না লাগাতেই তাঁর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত।

দীপেন্দুর পথে হেঁটে পশ্চিম মেদিনীপুরে বিজেপি ছাড়লেন দাঁতনের দুই নেতা। গোটা ঘটনায় পদ্মশিবিরকে ধান্দাবাজির দল বলে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

আঙ্গুয়া তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষ বলেছেন, <কে দল ছাড়়ল, না ছাড়াল তা নিয়ে মাথাব্যথা নেই। বিজেপি বরাবর সন্ত্রাসবাদী ধান্দাবাজির দল। এরা দল ছাড়তে বাধ্য, বিজেপির অস্তিত্বই নেই। যেদিন মন্ত্রীরা গ্রেফতার হন বিজেপির মণ্ডল সভাপতি আমাকে ফোন করে বলেন, এটা অন্যায় ভাবে গ্রেফতার হচ্ছে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের বিজেপি সভাপতি সৌমেন তিওয়ারি বলেছেন, দলের অবস্থান থেকে উনি বলছেন বলে মনে হচ্ছে না। এখন উনি ওনার ব্যক্তিগত অভিমত দিচ্ছেন। তলে তলে মনে হচ্ছে তৃণমূল নেতাদের সঙ্গে কথাবার্তা বলেই এসব করছেন।

জেলা বিজেপি নেতৃত্ব এই দাবি করলেও, দাঁতনের দলত্যাগী দুই নেতার আরও অভিযোগ, ওপরতলার নেতারা সাধারণ কর্মীদের অবহেলা করেছেন। দরকারে পাশে দাঁড়াননি কেউ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget