এক্সপ্লোর

Narayan Rane Gets Bail: জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে

২০ বছরের মধ্যে এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার হন।

রায়গড় : জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। রায়গড় ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে গ্রেফতার মঙ্গলবার বিকেলে গ্রেফতার হয়েছিলেন তিনি। গত ২০ বছরে এই প্রথমবার দেশের কোনও মন্ত্রী গ্রেফতার হলেন। যা নিয়ে সারাদিন মুম্বই থেকে দেশের রাজনৈতিক মহল সরগরম থেকেছে। বাণিজ্যনগরীতে দফায় দফায় উত্তেজনাও ছড়ায় এদিন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেন, একদা শিবসেনার দাপুটে নেতা, তারপর কংগ্রেস হয়ে, বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া নারায়ণ রাণে। যাঁকে সম্প্রতি মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন নরেন্দ্র মোদি। বাল ঠাকরের ছেলে উদ্ধব সম্পর্কে, একদা শিব সৈনিক রাণের এই মন্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন শিবসেনা সমর্থকরা। পাঁচ দশক আগে চেম্বুরে একটি মুরগির দোকান ছিল রানের। সে কথা উল্লেখ করে তাঁকে ‘মুরগি চোর’ বলে কটাক্ষ করেছে শিবসেনা। 

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিতর্কিত মন্তব্যের জেরে সোমবার রাতেই রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের বিরুদ্ধে নাসিকে FIR দায়ের হয়। অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে রত্নাগিরি আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই টানটান উত্তেজনার পর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রাণেকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। রাতে অবশ্য রায়গড় ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন পেলেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের এই মন্তব্যকে ঘিরেই দিনভর রণক্ষেত্রের চেহারা নেয় মুম্বই। বিজেপির পার্টি অফিসে শিবসেনার কর্মীদের হামলা। পাল্টা, ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। দফায় দফায় শিবসেনা ও বিজেপি সমর্থকদের মধ্যে বিবাদ। আর তারপর শেষমেশ গত ২০ বছরে এই প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার। যা নিয়ে মহারাষ্ট্র সরকারকে তীব্র আক্রমণ শানায় বিজেপি। পাল্টা দিতে ছাড়েনি শিবসেনা নেতৃত্বও। রানে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে দাবি করেছেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।

আরও পড়ুন-উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget