এক্সপ্লোর

Narendra Modi : ২৩ অগাস্ট চাঁদ ছোঁয়ার দিন এখন থেকে জাতীয় মহাকাশ দিবস, ISRO-য় ঘোষণা মোদির

Narendra Modi At ISRO : ভারতের চাঁদের দক্ষিণ গোলার্ধ ছোঁয়ার দিন ২৩ অগাস্ট এখন থেকে জাতীয় মহাকাশ দিবস, বললেন প্রধানমন্ত্রী।

বেঙ্গালুরু : ২৩ অগাস্ট। ভারতের চাঁদের দক্ষিণ গোলার্ধ ছোঁয়ার দিন। এবার থেকে এই দিন পালিত হবে জাতীয় মহাকাশ দিবস হিসেবে। ISRO য় দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে দেশের মাটি ছুঁয়েই  ' জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' স্লোগান তুললেন তিনি। তারপর কালো গাড়িতে জনগণের উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগিয়ে গেলেন ইসরোর অফিসের দিকে। রাস্তার দুদিকে তখন অগণিত মানুষের ভিড়। 

বহু মানুষের বাঁধনছাড়া উল্লাস, তিরঙ্গার সারি আর ভারতমাতা কী জয় স্লোগানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী পৌছলেন ইসরোয়। দেখা করলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে। তিনি মোদিকে চন্দ্রাভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন। মোদির জন্য সেদিন প্রদর্শিত হল বিশেষ প্রেজেন্টেশন। তারপর ইসরোর বিজ্ঞানীদের সামনে রেখে বিশেষ কিছু বার্তা দিলেন তিনি। 

চাঁদের বুকে চন্দ্রযানের পা ছোঁয়ানোর দিনে দেশে ছিলেন না মোদি। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি ইসরো ও কোটি কোটি ভারতীয়র আবেগের সঙ্গে জুড়েছিলেন তিনি। তাই দেশে ফিরেই ছুটলেন ইসরোর বিজ্ঞানীদের সামনে থেকে অভিবাদন জানাতে। বললেন, 'চাঁদ স্পর্শ করার ঐতিহাসিক ক্ষণ কখনও ভোলা যাবে না। এই ঘটনা বাস্তবায়িত করে দেখিয়েছেন দেশের বিজ্ঞানীরা। আপনাদের আমি স্যালুট করছি। প্রজ্ঞান চাঁদের বুকে তার ছাপ ছেড়ে যাচ্ছে। ইসরোর চন্দ্রযানের সৌজন্যে মানবসভ্যতা প্রথমবার চাঁদের দক্ষিণ মেরু লাগোয়া এলাকার ছবি দেখছে। আর এই কাজ করে দেখিয়েছে ভারত' 

ইসরোর মঞ্চ থেকে মোদি ঘোষণা করলেন 'মুন মিশন চাঁদের রহস্যভেদ করবে। তাই চন্দ্রযান ৩-এর টাচডাউন পয়েন্টের নাম এখন থেকে শিবশক্তি। চন্দ্রযান ২ যেখানে চাঁদকে স্পর্শ করেছিল, এখন থেকে তার নাম তিরঙ্গা। তেরঙ্গা পয়েন্ট এই শিক্ষা দেবে, কোনও ব্যর্থতা চিরস্থায়ী নয়'। ২০১৯ এ শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান -২ মিশন। চোখের জল বাধ মানেনি ইসরোর বিজ্ঞানীদের। কিন্তু ব্যর্থতার গ্লানি স্পর্শ করেনি তাঁদের। নতুন করে শুরু হয়েছে চন্দ্রযান - ৩ এর কাজ। এবং সেই মিশন সফল হয়েছে ভারতের। সেটাই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। 

মোদি এদিন বলেন, 'তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে।এই যাত্রায় বড় ভূমিকা পালন করেছে ইসরো। ইসরো মেক ইন ইন্ডিয়াকে চাঁদে পৌঁছে দিয়েছে। ' সেই কথা মাথায় রেখে ২৩ অগাস্ট চন্দ্রাভিযানের সাফল্যের দিনটি এখন থেকে জাতীয় মহাকাশ দিবস। ঘোষণা প্রধানমন্ত্রীর। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget