এক্সপ্লোর

Narendra Modi: আদানি প্রশ্নে মৌন মোদি, কেন টানলেন 'বিনামূল্যে রেশন পাওয়া মানুষে'র প্রসঙ্গ

Adani Group: গত কয়েক দিনে বার বার আদানি প্রশ্নে বিদ্ধ হয়েছেন মোদি এবং তাঁর সরকার।

নয়াদিল্লি: কারচুপি, জালিয়াতির অভিযোগ সত্ত্বেও আদানি গোষ্ঠীকে নিয়ে নীরব কেন্দ্র (Narendra Modi)। নিরপেক্ষ তদন্তের দাবিতে বার বার সংসদে সরব হয়েছেন বিরোধীরা। তাতেও অবস্থান পাল্টায়নি তারা। বুধবার নিজে সংসদে এসে চারিদিকে 'আদানি আদানি' রব (Adani Group) শুনলেও মৌনই রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগাগোড়া আদানি সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি। বিরোধীরা মিথ্যে অভিযোগ তুলছেন বলে দাবি করলেও, অভিযোগের প্রসঙ্গ ছুঁয়ে দেখলেন না একটি বারও। 

আগাগোড়া আদানি সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি

বুধবার সংসদে মোদির ভাষণের আগে, মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বক্তৃতা করেছিলেন। তাতে আদানি বিতর্কে সরাসরি মোদিকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। গৌতম আদানি এবং মোদির সমীকরণ নিয়ে তুলেছিলেন প্রশ্ন। এ দিন তা নিয়ে রাহুলকে কটাক্ষ করতে যদিও ছাড়েননি মোদি। রাহুলের ভাষণা শুনে উৎফুল্ল হওয়া কংগ্রেস সাংসদদেরও কটাক্ষ করেন তিনি। কিন্তু আদানির প্রসঙ্গ এড়িয়েই যান। বরং বিনামূল্যে রেশন পাওয়া দেশের মানুষ তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ মানবেন না বলে জানিয়ে দেন মোদি। 

আরও পড়ুন: Narendra Modi: 'কংগ্রেসকে ডোবালেন যিনি, গবেষণা হোক তাঁকে নিয়েও', 'আদানি আদানি' রবের মধ্যে সংসদে রাহুলকে নিশানা মোদির

গত কয়েক দিনে বার বার আদানি প্রশ্নে বিদ্ধ হয়েছেন মোদি এবং তাঁর সরকার। সেই নিয়ে সরাসরি জবাব দেননি মোদি। বরং তাঁর দাবি, বিরোধীরা রাস্তা হারিয়েছেন। কিছু না পেয়ে খামোখা তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। মিথ্যে অভিযোগ আনছেন। মোদি এ দিন বলেন, "মোদির উপর মানুষের আস্থা খবরের কাগজের শিরোনাম বা টেলিভিশনে উজ্জ্বল উপস্থিতি দেখে তৈরি হয়নি। তাই মোদিকে গালাগালি দিলেই রাস্তার দেখা মিলবে বলে ভাবছেন যাঁরা, ভুল করছেন। ২২ বছর কেটে গিয়েছে। এখনও ভুল ধারণা ভাঙেনি।" এর আগে, শ্রীলঙ্কা সরকারকে মোদির খোদ আদানিকে বরাত দেওয়ার জব্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ সামনে আসে। মঙ্গলবার সংসদে তা তুলেও ধরেন রাহুল। আদানিকে বরাত দেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি মোদি। বরং ভারত দুর্বল না চাপ দেওয়ার মতো সবল, আগে তা ঠিক করতে হবে বলে বিরোধীদের কটাক্ষ করেন তিনি।

বিরোধীরা অভিযোগ করলেও, মানুষ তা বিশ্বাস করবেন না বলেও এ দিন মন্তব্য করেন মোদি

বিরোধীরা অভিযোগ করলেও, মানুষ তা বিশ্বাস করবেন না বলেও এ দিন মন্তব্য করেন মোদি। তিনি বলেন, "দেশের মানুষের জন্য, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জীবন পাত করে দিয়েছি। যাঁরা বিনামূল্যে রেশন পান, যে কৃষকরা বছরে তিন বার অ্যাকাউন্টে টাকা পান, মাথার উপর পাকা ঘর পেয়েছেন যাঁরা, শৌচালয় পেয়েছেন যাঁরা, তাঁরা এ সব গালাগালি, অভিযোগ বিশ্বাস করবেন না।"

মোদি আরও অভিযোগ করেন যে, কিছু লোকজন নিজের জন্য, পরিবারের জন্য বাঁচেন। তার জন্য সব কিছু নষ্ট করে দিতেও পারেন। কিন্তু তিনি বাঁচেন ভারতবাসীর জন্য। ১৪০ কোটির আশীর্বাদ তাঁর সুরক্ষাকবচ। গালি, নিথ্যা কখনও তা ভেদ করতে পারবে না।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget